মিথিলার স্বামী সৃজিতকে নিয়ে সুস্মিতা বললেন, ‘অল্পদিনেই কাছের হয়ে গেছি’

- প্রকাশের সময় : ১২:৩৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 151
টালিউড নির্মাতা সৃজিত মুখার্জি এবং অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়ালেও অভিনেত্রী বিষয়টিকে ‘গুঞ্জন’ বলেই উড়িয়ে দিয়েছেন। দুর্গাপূজায় তাদের একসঙ্গে তোলা ছবিগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে আলোচনা বাড়ে।
সুস্মিতা বলেন, “আমরা দুজন খুব ভালো বন্ধু। বলা যায়, অল্প সময়েই ঘনিষ্ঠ বন্ধু হয়েছি। যারা এসব নিয়ে কথা বলছেন, তাদের নিয়ে আমার কিছু বলার নেই।”
সৃজিতের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন তারা। এই কাজের সুবাদেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে বলে জানান সুস্মিতা।
অন্যদিকে সৃজিতের দাম্পত্য জীবন নিয়ে গুঞ্জনও শোনা যাচ্ছে। দীর্ঘদিন ধরে মিথিলা ও সৃজিত একসঙ্গে থাকছেন না বলে আলোচনায় রয়েছে। যদিও বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি মিথিলা।
এমন সময়ে সুস্মিতার সঙ্গে সৃজিতের ঘনিষ্ঠতা অনুরাগীদের মধ্যে নতুন জল্পনার জন্ম দিয়েছে।






















