Dhaka ০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বদলগাছীতে চার মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড ভারতে বিমান বিধ্বস্তে পাঁচ সেনা নিহত শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চরের দেড়শ পরিবার পেল ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিয়ে এড়াতে আত্মগোপন, ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলায় গ্রেফতার শিবির নেতা

কোটালীপাড়ায় যুবকের  ভাসমান লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৬:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 270

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তেঁতুলবাড়ী গ্রামের একটি খাল থেকে বৃহস্পতিবার বিকেলে মানিক বিশ্বাস (৩০) নামে এক যুবকের ভাসমান লাশটি উদ্ধার করা হয়। নিহত মানিক মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের ললীনি বিশ্বাসের ছেলে।

নিহতের দুলাভাই ও কদমবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেন, দুর্গাপূজায় ঘোরার জন্য বুধবার (১ অক্টোবর) মানিক মোটরসাইকেলে করে খালার বাড়ি কোটালীপাড়া উপজেলার কালাবাড়ী গ্রামে যান। রাতে খালার বাড়ি থেকে নিজ বাড়ি দিঘিরপাড় গ্রামে ফেরার পথে তেঁতুলবাড়ী এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যান। রাতে বাড়ি না ফেরায় এবং মোবাইলফোন বন্ধ পেয়ে খোঁজাখুঁজি করা হয়। বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে আমরা লাশ শনাক্ত করি।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, বিকেলে তেঁতুলবাড়ী গ্রামের খালে স্থানীয়রা ভাসমান অবস্থায় মানিকের লাশ দেখতে পান।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে মানিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় যুবকের  ভাসমান লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৬:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫