Dhaka ১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, জবাবের হুঁশিয়ারি বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, তাকে বিচারের মুখোমুখি করতে হবে : মামুনুল হক কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল—দাবি জামায়াত নেতার পাংশায় ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী পালিত। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান হরিজন সম্প্রদায়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ

রাজবাড়ী পৌরসভার ধার্য কর কমানোসহ বিভিন্ন দাবিতে নাগরিক কমিটির স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৩১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 93

রাজবাড়ী পৌরসভার ধার্য কর কমানোসহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে নাগরিক কমিটি| গতকাল সোমবার সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের হাতে এ স্মারকলিপি দেন|

সংগঠনের সভাপতি জ্যোতি শংকর ঝন্টু ও সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন ¯^াক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সম্প্রতি রাজবাড়ী পৌরসভা কর্তৃপক্ষ পৌরসভার নাগরিকদের উপর করের বোঝা চাপিয়ে দিয়েছে| যা বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের ক্রম ঊর্ধ্বগতি,  তাদের সাংসারিক খরচ বা আয়-ব্যয়ের সাথে কোনোক্রমেই সঙ্গতিপূর্ণ নয়| অ¯^াভাবিক এ কর আরোপ তাদের চরমভাবে হতবাক করেছে|

স্মারকলিপিতে বলা হয়, একটু বৃষ্টি হলেই রাজবাড়ী বাজারে পানি জমে যায়| এতে ব্যবসায়ী, ক্রেতা সাধারণ ও পথচারীদের সীমাহীন ভোাগান্তি পোহাতে হয়| বাজারে ড্রেনেজ ব্যবস্থা মোটেই ভালো নয়| যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে অ¯^াস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে| এতে করে মশা-মাছির উপদ্রব বাড়ছে| ময়লা আবর্জনার কারণে রোগ-জীবাণু ছড়াচ্ছে|

এছাড়া রাজবাড়ী সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে চক্ষু চিকিৎসক না থাকায় উদ্বেগ প্রকাশ করে উল্লেখ করা হয়েছে, রাজবাড়ী জেলার ১২ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল রাজবাড়ী সদর হাসপাতাল| সেখানে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ চক্ষু চিকিৎসক নেই| এতে করে চোখের সমস্যায় ভুক্তভোগী রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে| বিশেষ করে গরীব রোগীরা আরও বেশি ভোগান্তি পোহাচ্ছে| রাজবাড়ী সদর হাসপাতালে হামের জন্য আলাদা কর্ণার স্থাপন করা হয়নি| এতে করে অন্যদের মাঝেও এ রোগ ছড়াতে পারে| হামের যথাযথ চিকিৎসার পাশাপাশি হামের টিকা প্রদান করাও একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে|

কৃষকরা যাতে তাদের উৎপাদিত ধান ভোগান্তি ছাড়াই সরাসরি বিক্রি করতে পারে এ দাবিও করা হয়েছে স্মারকলিপিতে| উল্লেখ করা হয়, কৃষকদের কাছ থেকে সরকার সরাসরি ধান ক্রয় করছে এটি ভালো উদ্যোগ| কিন্তু এ জেলার গরীব কৃষকেরা তাদের উৎপাদিত ধান সরাসরি বিক্রি করতে পারছেনা| দরিদ্র প্রকৃত কৃষকেরা যাতে তাদের উৎপাদিত ধান সহজভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিক্রি করতে পারে- এ ব্যাপারে দৃষ্টি দেওয়া প্রয়োজন|

স্মারকলিপি প্রদানকালে নাগরিক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন|

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন স্মারকলিপি গ্রহণ করে তা সমস্যা সমাধানের আশ^াস দেন|

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী পৌরসভার ধার্য কর কমানোসহ বিভিন্ন দাবিতে নাগরিক কমিটির স্মারকলিপি

প্রকাশের সময় : ০৭:৩১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬