গুরুত্বপূর্ণ সংবাদ:
শেষ পর্যন্ত নতুন লোগো সরিয়েছে জামায়াত
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০২:১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 108
শেষ পর্যন্ত নতুন লোগো সরিয়ে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পেছনে দলীয় পতাকার পাশাপাশি নতুন একটি লোগো দেখা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
তবে সোমবার (২৯ সেপ্টেম্বর) ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় সেই লোগো আর দেখা যায়নি।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, লোগোটি ভুলবশত প্রকাশিত হয়েছিল। এ নিয়ে আলোচনা চলছে, চূড়ান্ত হলে অফিসিয়ালি প্রকাশ করা হবে।
কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়েরও জানান, আগের লোগোটি চূড়ান্ত ছিল না। শিগগিরই নতুন লোগো উন্মোচন করা হবে।
Tag :






















