গুরুত্বপূর্ণ সংবাদ:
হাজী সেলিমের বাসভবন ঘিরে রেখেছে যৌথবাহিনী
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৪:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 108
রাজধানীর আজিমপুরের দায়রা শরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বাসভবন ঘিরে রেখেছে যৌথবাহিনী।
লালবাগ থানার ওসি মো. মোস্তফা কামাল খান এ কথা জানিয়েছেন।
তিনি জানান, রোববার দুপুর ১২টার দিকে অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে। গাড়িগুলোর মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়িও রয়েছে।
Tag :






















