Dhaka ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে এসে তোপের মুখে ডা. সাবরিনা

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০২:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 100

বিতর্কিত চিকিৎসক ডা. সাবরিনা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে আসেন এবং ছাত্রদলের তীব্র প্রতিক্রিয়ার মুখে শেষ পর্যন্ত স্থান ত্যাগ করতে বাধ্য হন।

শনিবার সকাল রাজধানীর জিয়া উদ্যানের এই ঘটনা ঘটে।

এক ভিডিওতে দেখা গেছে, ছাত্রদলের নেতাকর্মীরা ডা. সাবরিনার সঙ্গে কথা কাটাকাটি করেছেন এবং তাকে “আওয়ামী লীগের দালাল” বলে স্লোগান দেন। উত্তপ্ত পরিস্থিতির কারণে তিনি প্রাইভেট কারে সমাধি ত্যাগ করেন।

এর আগে ২৫ আগস্ট যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে বলেন, “করোনার সার্টিফিকেট জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত ডা. সাবরিনা কীভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে সাহস পেলেন?”

ডা. সাবরিনার বিরুদ্ধে দুর্নীতি, করোনা টেস্ট জালিয়াতি ও দ্বিতীয় এনআইডি তৈরিসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে দেখা গেছে, তিন মাসে তার ও স্বামীর ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকার বেশি জমা হয়েছে। এছাড়া, দুটি সক্রিয় জাতীয় পরিচয়পত্রে ভিন্ন জন্মতারিখ ও স্বামীর নাম ব্যবহার করার তথ্যও পাওয়া গেছে।

এই কারণে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার উপস্থিতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

সূত্র : সংগ্রাম, দেশ টিভি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে এসে তোপের মুখে ডা. সাবরিনা

প্রকাশের সময় : ০২:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫