Dhaka ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন

ড. ইউনূস পলিটিশিয়ানদের ‘ঢাল’ বানালেন : রুমিন ফারহানা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 95

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। তার সফরসঙ্গী হিসেবে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাও গেছেন। সম্প্রতি বিমানবন্দরে এনসিপি নেতা আখতার হোসেন হামলার শিকার হওয়ার পর বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

এক বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বলেন, “বাংলাদেশ এমনিতেই অস্থির পরিস্থিতির মধ্যে আছে। এর মধ্যে আবার এই ধরনের সফরে রাজনৈতিক নেতাদের নেওয়া কেন জরুরি হলো? তাদের নিয়ে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হলো না কেন? এতে মনে হয় পলিটিশিয়ানদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “যখন কোনো টিমে যাওয়া হয়, তখন টিম লিডারের দায়িত্ব থাকে প্রতিটি সদস্যের নিরাপত্তা নিশ্চিত করা। সাধারণত সবাই একই দরজা দিয়ে বের হয়, একই গেট ব্যবহার করে, একই সঙ্গে পরিবহনে ওঠে। কিন্তু এবার দুই ভাগ হয়ে গেছেন। এতে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। সরকারের আগেই জানা উচিত ছিল, এ ধরনের ঘটনা ঘটতে পারে।”

রুমিন ফারহানা বলেন, “বাংলাদেশ কনস্যুলেট বা দূতাবাসের মাধ্যমে সরকারের জানা উচিত ছিল কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। যদি জেনে না থাকে তবে এটা ব্যর্থতা। আর যদি জেনে থেকেও ব্যবস্থা না নেয়, তবে তা আরও উদ্বেগজনক।”

তিনি জামায়াতের দিকে ইঙ্গিত করে প্রশ্ন তোলেন, “জামায়াতের নেতারা ও তাদের সমর্থকরা এক গেট দিয়ে বের হয়েছেন, কিন্তু বিএনপি মহাসচিব ও এনসিপি নেতারা অন্য গেট দিয়ে বের হয়েছেন। তাহলে কি জামায়াতের কাছে আগেই তথ্য ছিল? যদি তাই হয়, তবে সেই তথ্য বিএনপি ও এনসিপিকে জানানো হয়নি কেন? এর ফলে বিএনপির নেতাকর্মীরা ভুল জায়গায় অপেক্ষা করেছেন। এই মিসকমিউনিকেশনের দায় নেবে কে?”

তার মতে, সফরে রাজনৈতিক নেতাদের নেওয়া হয়েছে ঢাল হিসেবে, অথচ তাদের নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত করা হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ড. ইউনূস পলিটিশিয়ানদের ‘ঢাল’ বানালেন : রুমিন ফারহানা

প্রকাশের সময় : ০৮:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫