Dhaka ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন
ডা. জাহিদ

কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 86

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। বৃহস্পতিবার সকালে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ডা. জাহিদ বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশগ্রহণকারীদেরও নেতা হবেন। কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তিনি এসে নির্বাচনী প্রক্রিয়াসহ গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের নেতৃত্ব দেবেন।”

তিনি আরও জানান, বিএনপির মনোনয়নপ্রত্যাশী অনেক হলেও চূড়ান্ত প্রার্থী নির্বাচন স্থানীয় ও জেলা নেতাদের মাধ্যমে এবং দলের পক্ষ থেকে জরিপের মাধ্যমে নির্ধারিত হবে। সোশ্যাল মিডিয়ায় যে স্পেকুলেটিভ খবর প্রকাশিত হয়েছে, তা দলের পক্ষ থেকে খারিজ করা হয়েছে।

ডা. জাহিদ আওয়ামী লীগের বিষয়ে মন্তব্য করে বলেন, “এই দলের ইতিহাস কখনো জনগণের পক্ষে ছিল না। তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী এবং জনগণের ভালোবাসা অর্জনের চেয়ে ওপর থেকে রাজনীতি পরিচালনা করতে আগ্রহী।”

তিনি বলেন, “শেষ বিচারের মালিক আল্লাহ। জনগণ মাঠে আসলে তারা জানে কিভাবে অন্যায়ের মোকাবিলা করতে হয়।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডা. জাহিদ

কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন

প্রকাশের সময় : ০১:২৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫