‘এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকার ভুল ও বিভ্রান্তিকর: বিএনপি
- প্রকাশের সময় : ০৭:৩১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / 85
ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে প্রকাশিত সাক্ষাৎকারটি সঠিকভাবে পরিবেশিত হয়নি এবং তা বিভ্রান্তিকর। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ওই সাক্ষাৎকারে যেসব বক্তব্য তাঁর নামে প্রকাশিত হয়েছে, সেগুলো তিনি দেননি।
এতে আরও বলা হয়, ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও তা ভুল ও বিভ্রান্তিকর।
এ ধরনের সংবাদ প্রচারের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, যাতে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করা হয়।




















