গুরুত্বপূর্ণ সংবাদ:
পিআর আমিই বুঝি না, দেশের জনগণ কীভাবে বুঝবে: সেলিমা রহমান
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৭:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / 99
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, “পিআর সিস্টেম আমি নিজেই বুঝি না, তাহলে দেশের জনগণ কীভাবে বুঝবে?” তার মতে, এ পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটাধিকার নষ্ট হবে।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিএনপি এখনও জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। সংবিধান রক্ষার লড়াইও অব্যাহত আছে।
প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের বিদেশের মাটিতে যারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে তারা দেশকে কলঙ্কিত করছে বলেও মন্তব্য করেন সেলিমা রহমান।
Tag :




















