গুরুত্বপূর্ণ সংবাদ:
নিউ ইয়র্কে আখতারের ওপর হামলা, ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা আটক
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৫৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / 80
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপের ঘটনায় যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মিজানুরকে শনাক্ত করে আটক করে।
এর আগে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আখতার হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে লক্ষ্য করে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী স্লোগান দেন এবং আখতারকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এ সময় তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়।
পরে পুলিশের সহযোগিতায় তারা নিরাপদে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।
Tag :






















