Dhaka ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন নওগাঁয় ৫০ পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে বিজিবি

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ছাত্রদল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 144

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মহসীন হল নিয়ে ইসলামি বক্তা মুফতি আমির হামজার ‘মিথ্যা’ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রদল। একই সঙ্গে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় হল প্রশাসনের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মহসীন হলের সামনে আয়োজিত এক সম্মেলনে এ দাবি জানায় হল ছাত্রদলের নেতাকর্মীরা।

মহসীন হল ছাত্রদল সদস্য সচিব মনসুর রাফি বলেন, মহসীন হল ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের আবাসিক হল। এখানকার শিক্ষার্থীরা নিয়মিত নামাজ আদায় করে থাকেন। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে আমির হামজা দাবি করেছেন, ডাকসু নির্বাচনে শিবির জয়ী হওয়ার আগে মহসীন হলে আজান দেওয়া নিষিদ্ধ ছিল—যা সম্পূর্ণ বানোয়াট। এ বক্তব্য শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং বিভ্রান্তি সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, মহসীন হলের শিক্ষার্থীরা অসত্য, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এ বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। দেশবাসীকেও ধর্মের নামে মিথ্যাচারকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মনসুর রাফি অভিযোগ করেন, এর আগেও আমির হামজা হল শিক্ষার্থীদের নিয়ে মিথ্যা প্রচারণা চালিয়েছেন। তিনি বলেন, আমরা এ ধরনের ঘৃণ্য মিথ্যাচারের নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি হল প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়ে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ছাত্রদল

প্রকাশের সময় : ১০:২৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫