Dhaka ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন নওগাঁয় ৫০ পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে বিজিবি

পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: টুকু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 107

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মানুষ পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বোঝে না। পূর্বে যেমনভাবে ভোট দিয়েছে, এবারও সেই অভ্যস্ত পদ্ধতিতেই ভোট দেবে। তিনি অভিযোগ করেন, পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহরের চিকলি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে ১২টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সালাউদ্দিন টুকু আরও বলেন, নির্বাচনের বিপক্ষে অবস্থান মানে দেশের জনগণের বিপক্ষে অবস্থান। আগামী দিনে টাঙ্গাইলের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে যাতে এখানে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য না থাকে। সবাইকে নিয়ে একটি নিরাপদ টাঙ্গাইল গড়ে তোলা হবে।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হাসান সানু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: টুকু

প্রকাশের সময় : ০৮:৩৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫