Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / 98

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের ন্যক্কারজনক হামলা এবং প্রশাসনের নীরব ভূমিকায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল।

রবিবার (৩১ আগস্ট) রাত ৮টায় কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বংশাল থানা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয় মিছিলটি। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের  যেভাবে কুপিয়ে-পিটিয়ে আহত করা হয়েছে সারাবিশ্বের কোথাও শিক্ষার্থীদের ওপর এভাবে ন্যাক্কারজনক হামলা হয় নাই। যারা জুলাই-পরবর্তী বাংলাদেশেও শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে পারে, তাদের কারণে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। জুলাইয়ের সরকার ইন্টেরিম সরকার গতকাল রাত থেকে আজ বিকেল পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে । আমি এই ইন্টেরিম সরকারকে ধিক্কার জানাই। শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে ক্ষমতায় থাকা এই সরকার শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের যেখানেই শিক্ষার্থীদের ওপর হামলা হবে, জাতীয়তাবাদী ছাত্রদল সেখানে প্রতিবাদ করবে। শিক্ষার্থীদের ওপর যারা হামলা চালিয়েছে, অনতিবিলম্বে তাদের আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, আমরা কয়েকদিন ধরে দেখছি আজকেও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এসব বিষয়কে পুঁজি করে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আজ বিকেলেও তারা রাজধানীতে মিছিল করেছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তারে চরমভাবে ব্যর্থ হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সিপাহসালার নুরুল হক নুরকে যেভাবে পিটায়েছে, ঠিক একইভাবে কিন্তু আওয়ামী সন্ত্রাসীদের পেটাতে আইনশৃঙ্খলা বাহিনীকে দেখি নাই। আমি পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশে এই আওয়ামী সন্ত্রাসী, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করার কিংবা ফিরে আসার কোনো অধিকার আর নেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ০৯:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫