Dhaka ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী জামায়াতের আমির মাঝেমধ্যে আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন: রাশেদ খাঁন নানা ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করতেন নিহত সাংবাদিক আলিফ ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার দুর্গাপূজায় মেট্রোরেলের বিশেষ সূচি, শুক্রবার চলবে বিকেল থেকে ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহেরদাদ আখলাঘি পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদি থেকে দুই বাংলাদেশির মরদেহ আনা হবে কালীগঞ্জে জামায়াতের মানববন্ধন, বিএনপির বিরুদ্ধে এমপি আবু তালিবের অভিযোগ গর্ব করে বলতে পারি, আমার দলের কোনো কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী চার দিনেই ৪২৪ কোটি রুপি আয়, ৫০০ কোটির পথে রজনীকান্তের ‘জেলার ২’

কলকাতার সিনেমায় বাংলাদেশ, দেখা গেল শেখ হাসিনাকেও!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / 273

প্রতিবেশী দেশের সঙ্গে রাজনৈতিক বৈরিতা সিনেমায় তুলে ধরার প্রচলন ভারতে নতুন নয়। এবার দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অস্থিরতাও উঠে আসছে পর্দায়। টলিউড সিনেমা ‘রক্তবীজ ২’ -এর টিজার যেন সেরকম-ই আভাস দিল। দেখা গেল শেখ হাসিনাকেও!
বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রকাশ পেয়েছে ‘রক্তবীজ’-এর দ্বিতীয় অধ্যায়ের টিজার। যার শুরুতেই দুই জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ের কথা বলা হচ্ছে। প্রথম দৃশ্যেই শোনা যায়, যতবার ভারত-বাংলাদেশ কাছাকাছি এসেছে ততবার মাথাচাড়া দিয়েছে উগ্র সন্ত্রাসবাদ। এরপর-ই নারীকণ্ঠে ভেসে আসে বিপরীতমুখী সংলাপ, কোথাও যা সন্ত্রাস অন্য কোথাও হয়তো সেইটাই সংগ্রাম।

এ সংলাপ থেকেই বোঝা যায়, রক্তবীজের সিক্যুয়েলে বাংলাদেশ গুরুত্ব পাচ্ছে। থাকছে শেখ হাসিনার পতনের অংশ। কেননা টিজারে এক ঝলক দেখা গেছে হাসিনাকে। তার চরিত্রে ছিলেন সীমা বিশ্বাস। রাজনীতিবিদের ভুমিকা দেখা গেছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে।
এছাড়া মারকুটে ভূমিকায় দেখা গেছে আবীর-মিমিকে। পঙ্কজ সিংহ ও সংযুক্তা মিত্র চরিত্রে তারা আগের মতোই সাবলীল বলে মনে হলো। এক ঝলক রোমাঞ্চেও ছিলেন তারা। দেখা গেছে অঙ্কুশও। তবে আগের মতো গানে না। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আসছেন তিনি। দেখে ধারণা করা যাচ্ছে এ এক অন্য অঙ্কুশ।

নজর কেড়েছেন কৌশানী মুখোপাধ্যায়, নুসরাত জাহান। দেখা গেছে কাঞ্চন মল্লিককে।
আগামী ২৬ সেপ্টেম্বর আসছে সিনেমা হলে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এবার পুজা জমবে ‘রক্তবীজ ২’-এর সঙ্গে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কলকাতার সিনেমায় বাংলাদেশ, দেখা গেল শেখ হাসিনাকেও!

প্রকাশের সময় : ০২:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫