Dhaka ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী জামায়াতের আমির মাঝেমধ্যে আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন: রাশেদ খাঁন নানা ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করতেন নিহত সাংবাদিক আলিফ ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার দুর্গাপূজায় মেট্রোরেলের বিশেষ সূচি, শুক্রবার চলবে বিকেল থেকে ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহেরদাদ আখলাঘি পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদি থেকে দুই বাংলাদেশির মরদেহ আনা হবে কালীগঞ্জে জামায়াতের মানববন্ধন, বিএনপির বিরুদ্ধে এমপি আবু তালিবের অভিযোগ গর্ব করে বলতে পারি, আমার দলের কোনো কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী চার দিনেই ৪২৪ কোটি রুপি আয়, ৫০০ কোটির পথে রজনীকান্তের ‘জেলার ২’

হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / 260

স্ত্রীর পাঠানো তালাকের নোটিশের পর আত্মহত্যার ঘোষণা দিয়ে আলোচনায় আসা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম এবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম। তার ফেসবুক থেকে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। তবে তার মুঠোফোনে কল দিয়ে কোনো সাড়া মেলেনি। তার পরিবারের সূত্রও কোনো তথ্য দিতে পারছে না।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। তবে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে এবং পরিবারের পক্ষ থেকেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এর আগে বিকেলেই ফেসবুকে দেওয়া এক পোস্টে হিরো আলম লিখেছিলেন, ‘রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না… কাল বিকেল পাঁচটায় জানাজা আমার নিজ বাসভবনে।’

হিরো আলম অভিযোগ করেন, তার স্ত্রী রিয়া মনি পরকীয়ায় জড়িয়েছেন। প্রমাণ হিসেবে তিনি নিজের ফেসবুক পেজে স্ত্রী ও কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স অভির কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন। এরপরই রিয়া মনি তাকে তালাক দেওয়ার ঘোষণা দেন।

এর আগে কয়েকদিন আগেও বগুড়ার ধুনটে নিজ বাড়িতে গিয়ে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম। তখন তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে স্ত্রী রিয়া মনি হাসপাতালে গিয়ে তাকে ফিরিয়ে আনেন। একসময়ে আবারও একত্রে বসবাস শুরু করলেও নতুন করে মনোমালিন্য শুরু হয় দম্পতির মধ্যে।

পরিবার ও সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানালেও, কয়েক ঘণ্টার মধ্যেই হার্ট অ্যাটাকের খবর আসে তার ফেসবুক পেজ থেকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম

প্রকাশের সময় : ১২:১৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫