পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ চার শিক্ষার্থীর
- প্রকাশের সময় : ১২:২২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / 160
ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের চারজন রোভার ফেনী থেকে রাঙ্গামাটি পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণের উদ্দেশ্য বের হয়েছেন।
আগামী রবিবার ( ২৫ মে) সকাল ৬টায় পাঁচ দিন ব্যাপী এ যাত্রা শুরু করবেন তারা। তাদের এ যাত্রা শেষ হবে ২৯ মে।
রোভার স্কাউটদের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জন করতে এই পরিভ্রমণ সম্পন্ন করবেন।
পরিভ্রমণকারী দলের দলনেতা মোঃ মেহেদী হাসান,গণিত বিভাগ, স্নাতকোত্তর ও সিনিয়র রোভার মেট,ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ,আজিজুল হক ইতিহাস বিভাগ, সম্মান (৪র্থ বর্ষ) সদস্য, মোঃ আশিকুর রহমান, অর্থনীতি বিভাগ, সম্মান (৪র্থ বর্ষ) সদস্য, সহকারী দলনেতা তুষার আহমেদ, স্নাতকোত্তর ও সিনিয়র রোভার মেট,ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ।
বৃহস্পতিবার ( ২২ মে) পরিভ্রমণকারী চারজন রোভার ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোঃ আনোয়ার মাহমুদ। আরো উপস্থিত ছিলেন গ্রপের জি আর এস এল মোসাম্মৎ আয়েশা আক্তার এবং রোভার লিডার রফিকুল ইসলাম ।
পাঁচ দিনব্যাপী এই প্রোগ্রামে তারা ফেনী হতে মীরসরাই, বাঁশবাড়িয়া, ফতেয়াবাদ এবং রাউজান হতে রাঙ্গামাটি পর্যন্ত পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করবে। এ সময় তারা কয়েকটি সচেতনতামূলক স্লোগান বহন করবে।
যেমন :
১/ বন্যা,খরা, জলোচ্ছ্বাস, গাছ কাটলে সর্বনাশ।
২/ ট্রাফিক আইন মেনে চলুন।
৩/ দুর্নীতিকে না বলুন।
৪/ মাদককে পরিহার করুন।
৫/ নারী নির্যাতন বন্ধ করুন।
৬/ যৌতুক কে না বলুন।
৭/ গাছ লাগান পরিবেশ বাঁচান।
পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবে। এছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাত করবে এবং স্কাউট আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য প্রচার করবে।























