Dhaka ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী
গুরুতর অসুস্থ স্ত্রীর চিকিৎসা করাতে ঢাকায় রয়েছেন তিনি

বিএনপি নেতা অ্যড. লিয়াকতের বাড়িতে চুরি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / 116

 কিডনি রোগে আক্রান্ত গুরুতর অসুস্থ স্ত্রীর চিকিৎসা করাতে ঢাকার একটি হাসপাতালে অবস্থান করছেন রাজবাড়ী জেলা বিএনপির আহŸায়ক অ্যড. লিয়াকত আলী। কেউ  না থাকার সুযোগে দুর্বৃত্তরা রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর এলাকায় অবস্থিত তার বাড়িতে হানা দিয়ে সবকিছু চুরি করে নিয়ে গেছে। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

অ্যড. লিয়াকত আলী জানান, তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত। ২০১৯ সালে তার ছেলের একটি কিডনি ট্রানসপ্লান্ট করে কোনোমতে বেঁচে আছেন। গত ২০ মে তার স্ত্রী ভয়ানক অসুস্থ হয়ে পড়েন। বাড়িতে তালা দিয়ে পরদিন তার স্ত্রীকে ঢাকায় নিয়ে সোহরাওয়ার্দি হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তার স্ত্রীর পাশে থেকে সেবাশুশ্রƒষা করছেন তিনি। শুক্রবার সকালে খবর পান তার বাড়ির তালা ভেঙে দুর্বৃত্তরা মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। কত টাকার মালামাল চুরি হয়েছে তা বাসায় না ফিরে বলা সম্ভব নয়। তবে যতটুকু জানা গেছে মূল্যবান সবকিছুই নিয়ে গেছে দুর্বৃত্তরা। আক্ষেপ করে তিনি বলেন, এর আগে তিনি তিন মাস বাড়ির বাইরে ছিলেন। একটি মাত্র তালা দেওয়া ছিল। তখন কিছুই হয়নি। মাত্র দুদিন হলো বাড়ি থেকে এসেছেন। এর মাঝেই চুরি হয়ে গেলো। বিপদের উপরে আরও বিপদ হলো। এ ব্যাপারে তিনি তার এক সহকর্মীকে দিয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গুরুতর অসুস্থ স্ত্রীর চিকিৎসা করাতে ঢাকায় রয়েছেন তিনি

বিএনপি নেতা অ্যড. লিয়াকতের বাড়িতে চুরি

প্রকাশের সময় : ০৬:৫৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫