Dhaka ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি

সাহিত্যে নোবেল বিজয়ী মারিও ভার্গাস লোসা মারা গেছেন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 142

সাহিত্যে নোবেল বিজয়ী মারিও ভার্গাস লোসা মারা গেছেন। ৮৯ বছর বয়সে রোববার (১৩ এপ্রিল) পেরুর রাজধানীতে মারা যান তিনি। নোবেলজয়ী এই সাহিত্যিকের পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় একথা জানিয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং এএফপি।

এদিকে ভার্গাস লোসার মৃত্যুতে লাতিন আমেরিকার সাহিত্যের সোনালী প্রজন্মের যুগের সমাপ্তি ঘটল। তিনি ছিলেন এই যুগের সর্বশেষ জীবিত সদস্য।

নোবেলজয়ী এই সাহিত্যিকের জ্যেষ্ঠ পুত্র আলভারো এক বিবৃতিতে লিখেছেন, “আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের বাবা মারিও ভার্গাস লোসা আজ লিমায় পরিবার-পরিজন পরিবেষ্টিত অবস্থায় শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন।”

এএফপি বলছে, মারিও ভার্গাস লোসা জনসাধারণের দৃষ্টির বাইরে থাকায় সাম্প্রতিক মাসগুলোতে তার স্বাস্থ্যের অবনতির গুজব ছড়িয়ে পড়েছিল। গত বছরের অক্টোবরে তার ছেলে আলভারো বলেছিলেন— তার বাবার বয়স ৯০ বছর পূর্ণ হওয়ার পথে।

মূলত মধ্যবিত্ত পেরুভিয়ান পরিবারে জন্মগ্রহণকারী ভার্গাস লোসা ছিলেন ১৯৬০ এবং ১৯৭০ এর দশকের লাতিন আমেরিকান সাহিত্যের উত্থানের অন্যতম মহান ব্যক্তিত্ব।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, লেখকের মৃত্যুতে তার আত্মীয়স্বজন, তার বন্ধুবান্ধব এবং বিশ্বজুড়ে তার পাঠকদের ব্যথিত করবে। তবে, আমরা আশা করি, তারা আমাদের মতো সান্ত্বনা পাবেন যে— তিনি দীর্ঘ, দুঃসাহসিক এবং ফলপ্রসূ জীবন উপভোগ করেছেন। তিনি এমন একটি কাজ রেখে গেছেন যা তাকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।

এদিকে মৃত্যুর আগে ভার্গাস লোসার দেওয়া নির্দেশনা অনুসারে, কোনও ধরনের গণ-অনুষ্ঠান হবে না বলে তার পরিবার জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তার অন্তিম ইচ্ছা অনুযায়ী ভার্গাস লোসার মরদেহ দাহ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাহিত্যে নোবেল বিজয়ী মারিও ভার্গাস লোসা মারা গেছেন

প্রকাশের সময় : ০৫:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫