Dhaka ০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

লাখো জনতার অংশগ্রহণে ঢাকার বিক্ষোভের সংবাদ ইসরায়েলি গণমাধ্যমে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 111

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি নৃশংস হামলার প্রতিবাদে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ফিলিস্তিনপ্রেমী লাখো জনতা। আর এতে রাজধানীতে বিশাল জনস্রত তৈরি হয়। বাংলাদেশের এ কর্মসূচিকে কেন্দ্র করে সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

এপির বরাত দিয়ে শনিবার (১২ এপ্রিল) ‘গাজা যুদ্ধের প্রতিবাদে ঢাকায় লাখো মানুষের বিক্ষোভ, নেতানিয়াহু ও মিত্রদের ভাবমূর্তি ক্ষুণ্ন’ শীর্ষক শিরোনামে এ খবর প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রায় এক লাখ মানুষের বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’সহ নানা স্লোগানে গর্জে ওঠেন।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘কর্মসূচিতে লাখো ফিলিস্তিনপ্রেমী বাঙালী ফিলিস্তিনি পতাকা হাতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ভারতের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাদের ইসরায়েলি বর্বরতায় মদদদাতা হিসেবে অভিযুক্ত করেছেন বিক্ষোভকারীরা।’

বিক্ষোভে ফিলিস্তিনিদের নিহতের প্রতীক হিসেবে কফিন ও কুশপুতুল বহন করে বিক্ষোভকারীরা। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বিভিন্ন ইসলামী দল ও সংগঠন সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘বাংলাদেশ একটি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশে প্রায় ১৭ কোটির বেশি মানুষ রয়েছে। বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দেশটি দীর্ঘদিন ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়ে আসছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লাখো জনতার অংশগ্রহণে ঢাকার বিক্ষোভের সংবাদ ইসরায়েলি গণমাধ্যমে

প্রকাশের সময় : ১০:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫