Dhaka ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন

সিআইডির এসিপি প্রদ্যুমনের মৃত্যু, ভক্তদের ক্ষোভ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 160

জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’র অন্যতম চরিত্র এসিপি প্রদ্যুমন। শিবাজী সতমের অভিনয় এই চরিত্রটাকে প্রতিটি মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। কিন্তু ‘সিআইডি’তে আর দেখা যাবে না তাকে। সনি টিভির পক্ষ থেকে জানানো হয়েছে এই আইকনিক চরিত্রের মৃত্যু দেখানো হয়েছে। তবে এ বিষয়টি সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেন সিআইডি ভক্তরা।

জানা গেছে, শিবাজী আর এই চরিত্রে কাজ করতে চাইছেন না। অভিনেতা নিজেই চরিত্রটি থেকে বিরতি চাইছিলেন আর সে কারণেই পর্দায় তার মৃত্যুর দৃশ্য দেখানো হয়েছে।

হিন্দুস্টান টাইমস থেকে জানা গেছে, ১৯৯৮ সাল থেকে সিআইডির প্রধান চরিত্র এসিপি প্রদ্যুমনকে দেখছে দর্শক। তবে প্রচারে আসা শেষ পর্বে দেখা যায়, ভয়ঙ্কর অপরাধী বার্বোজা একটি বিস্ফোরণের ফাঁদে ফেলে দেন এসিপিকে, যেখানে তার মৃত্যুর ইঙ্গিত দেয়া হয়।

এ নিয়ে জল্পনা চললেও শেষ পর্যন্ত শনিবার (৫ এপ্রিল) রাতে সনি টিভি ইনস্টাগ্রাম ও ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করে যে, এসিপি প্রদ্যুমন আর জীবিত নেই। সেই পোস্টে একটি ছবি দেয়া হয়, যেখানে লেখা ছিল, একটি যুগের অবসান। এসিপি প্রদ্যুমনের (১৯৯৮-২০২৫)। এসিপি প্রদ্যুমনের স্মৃতিতে… একটি অপূরণীয় ক্ষতি।

এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক আর ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা। অভিনেতা নিজে বিরতি চাইলেও ভক্তরা এটা মানতে নারাজ।

উল্লেখ্য, শিবাজী সতম ২৭ বছর ধরে এই চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। প্রজ্ঞা, সাহস, নেতৃত্ব আর ন্যায়বোধের এক অনন্য প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। তবে অভিনেতা নিজেই যেন এই চরিত্র থেকে বের হটে চাইছিলেন। সে কারণেই পর্দায় তার মৃত্যু দেখানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিআইডির এসিপি প্রদ্যুমনের মৃত্যু, ভক্তদের ক্ষোভ

প্রকাশের সময় : ০৩:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫