Dhaka ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন

না ফেরার দেশে ‘ব্যাটম্যান’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / 148

হলিউডের কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন ধরে গলার ক্যানসারের সঙ্গে লড়াই করা এই তারকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর বিবিসি’র।

মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে কিলমার মারা যান। তার মেয়ে মার্সিডিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৪ সালে তার বাবার গলার ক্যান্সার ধরা পড়েছিল কিন্তু পরে তিনি সুস্থ হয়ে ওঠেন। ট্র্যাকিওটমি সার্জারির ফলে তার কণ্ঠস্বর প্রভাবিত হয় এবং তার অভিনয় ক্যারিয়ার থেমে যায়, কিন্তু তিনি ২০২২ সালের টপ গান: ম্যাভেরিক ছবিতে টম ক্রুজের সাথে ফাইটার পাইলট আইসম্যানের ভূমিকায় পুনরায় অভিনয়ের জন্য পর্দায় ফিরে আসেন।

ভ্যাল কিলমার ১৯৮৬ সালের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘টপ গান’-এর আইসম্যান চরিত্রের মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন। সেখানে তিনি টম ক্রুজের সাথে অভিনয় করেছিলেন। এরপর তিনি ১৯৯৫ সালের ‘ব্যাটম্যান ফরএভার’ সিনেমায় ব্রুস ওয়েইন বা ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন। যদিও এটি তার একমাত্র ব্যাটম্যান সিনেমা ছিল। পরবর্তী সিনেমা ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’-এ ব্যাটম্যান চরিত্রে দেখা যায় জর্জ ক্লুনিকে।

এছাড়াও ১৯৯৮ সালের জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা ‘দ্য প্রিন্স অব ইজিপ্ট’-এ মোজেসের কণ্ঠ দিয়েছিলেন তিনি। এর সাথে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন ওয়েস্টার্ন ক্লাসিক ‘টুম্বস্টোন’-এ ডাক হলিডে চরিত্রে অভিনয় করে। কিংবদন্তি রকস্টার জিম মরিসনের জীবনীভিত্তিক সিনেমা ‘দ্য ডোর্স’-এ তার অসাধারণ অভিনয় আজও স্মরণীয়।

তার আরও এক আলোচিত সিনেমা ছিল ‘হিট’, যেখানে তিনি আল পাচিনো ও রবার্ট ডি নিরোর সঙ্গে অভিনয় করেছিলেন। সম্প্রতি পরিচালক মাইকেল ম্যান সিনেমাটির সিক্যুয়েলের চিত্রনাট্য জমা দিয়েছেন বলে জানা গেছে।

২০২১ সালে ভ্যাল কিলমারের জীবন নিয়ে তৈরি হয় ‘ভ্যাল’ নামের একটি ডকুমেন্টারি, যেখানে কণ্ঠ দেন তার ছেলে। দীর্ঘ ক্যারিয়ারে তার সিনেমাগুলো বিশ্বব্যাপী ৩.৫ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।

তার মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। ভক্তদের হৃদয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন তার অনবদ্য অভিনয় এবং অবিস্মরণীয় চরিত্রগুলোর জন্য।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

না ফেরার দেশে ‘ব্যাটম্যান’

প্রকাশের সময় : ০২:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫