Dhaka ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়র হিসেবে শপথ নেব কি না, সেটা দলীয় বিষয় : ইশরাক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:২৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 151

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচনের ফলাফল বাতিল করেছেন আদালত। একইসাথে নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। এ সময় আদালত চত্বরে উপস্থিত সাংবাদিকদের উদ্দ্যেশে ইশরাক হোসেন বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি, এটা হলো মূল বিজয়। আমি মেয়র হতে পারব কি না বা শপথ নেব কি না, সেটা সম্পূর্ণ দলীয় বিষয়।’

তিনি আরও বলেন, বাংলাদেশে ন্যায়বিচার ফিরে আসুক। ফ্যাসিবাদী হাসিনা সরকার পতনের পর সাধারণ মানুষ যে ন্যায়বিচার পায়, সেটার ধারা শুরু হচ্ছে বা শুরু হয়েছে। এই ধারাটা অব্যাহত থাকুক। বাংলাদেশের সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমাদের মূল উদ্দেশ্য।

নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছিলাম। সেই নির্বাচনে দিনদুপুরে ভোট ডাকাতি হয়েছিল। নির্বাচনের প্রচারণার শুরু থেকেই আমরা অভিযোগ দিয়ে আসছিলাম। তখন আমাদের প্রচারণাকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছিল। তখনকার বিএনপির সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের বিনা মামলায় গ্রেফতার করা হয়। আমাদের প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে। পোস্টা ছিঁড়ে ফেলা হয়েছে।

ইশরাক বলেন, প্রচারণার শেষ পর্যায়ে আমার মিছিলে হামলা করে আমাদের অংসখ্য নেতাকর্মীদের মেরে রক্তাক্ত করা হয়েছে। নির্বাচনে ব্যাপক জালিয়াতি ও ভোট কারচুপি করা হয়। আমরা তখন মামলা করেছিলাম। সব কিছু আইনগতভাবে সম্পন্ন হয়েছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেয়র হিসেবে শপথ নেব কি না, সেটা দলীয় বিষয় : ইশরাক

প্রকাশের সময় : ০৪:২৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫