মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবুজ উইকেটে পাকিস্তানের পেস–আগুন, ৯৮ রানেই শেষ শ্রীলঙ্কা চারশ ছুঁয়ে থামল বাংলাদেশ শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার পিছপা হয়নি : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাবাদার জোড়া ধাক্কা সামলে এবার লিটনকে নিয়ে হৃদয়ের প্রতিরোধ সরকারি দপ্তরে দুপুরেই সব কক্ষে তালা, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ‘সেভেন আপ’ খাওয়াল ব্রাজিল বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী গ্র্যামিতে মনোনয়ন পেলেন যারা নওগাঁয় ১১০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ছোট বোন চ্যাম্পিয়ন, বড় বোন রানারআপ, ৫২ বছর পর এমন কীর্তি

স্ত্রীসহ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের নামে দুদকের মামলা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৪২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 180

জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মৎস্য ও প্রাণিসম্পদ এবং ভূমি মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রী উষা রাণী চন্দের নামে পৃথক দু’টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৪ মার্চ) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান, কমিশনের সহকারী
পরিচালক রকিবুল ইসলাম আজ সমন্বিত খুলনা জেলা কার্যালয়ে নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নারায়ণ চন্দ্র চন্দ খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তার নামে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়।

এছাড়া, নারায়ণ চন্দ্র চন্দের স্ত্রী উষা রাণী চন্দ জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং
দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই অপরাধে সংশ্লিষ্ট ধারায় উষা রাণী চন্দ ও নারায়ণ চন্দ্র চন্দের নামে দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে অপর একটি মামলা দায়ের
করেন।

সূত্র : বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্ত্রীসহ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের নামে দুদকের মামলা

প্রকাশের সময় : ০৫:৪২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫