Dhaka ০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে যশোরবাসী মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে বিরোধীদলের আগাম সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী জামায়াত-আওয়ামী লীগের ‘পুরোনো প্রেম’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের মাজবাড়ীর বাগগাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বাবু মোল্লার উঠান বৈঠক বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী কালুখালীতে এনসিপির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ নাটকের আলোয় রাজবাড়ী, শুরু হলো ‘নন্দনপার্বণ’

নির্বাচনে যেকোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফরম চাই: মামুনুল হক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৪:১০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 166

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে যেকোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফরম তৈরি করতে চাই। এ লক্ষ্যে আমরা সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাব।’

সোমবার সৌদি আরবের মক্কার মিসফালাহর আল হিব্বা হোটেলে আয়োজিত সাহরি মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস মুকাররমা শাখা।

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে তিনি বলেন, ‘দেশের ছাত্র-জনতার অভূতপূর্ব ত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের এগিয়ে দিতে হবে। প্রবীণ রাজনীতিবিদদের তাদের তত্ত্বাবধান করতে হবে। তবে তরুণদেরও স্মরণ রাখতে হবে, কোনোভাবে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা যাবে না। দলগত বিভেদ-মতপার্থক্য থাকতে পারে, তা কখনো যেনো পতিত স্বৈরাচারের পুনর্বাসনের পথ তৈরি না করে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

সংগঠনের পবিত্র মক্কা মুকাররমা শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ হারুনের সভাপতিত্বে মাহফিলে আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, জামায়াতে ইসলামির মক্কা মহানগরের সভাপতি আহমেদ আব্দুল বাকি, মক্কা মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচনে যেকোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফরম চাই: মামুনুল হক

প্রকাশের সময় : ০৮:৩৪:১০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫