Dhaka ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে যশোরবাসী মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে বিরোধীদলের আগাম সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী জামায়াত-আওয়ামী লীগের ‘পুরোনো প্রেম’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের মাজবাড়ীর বাগগাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বাবু মোল্লার উঠান বৈঠক বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী কালুখালীতে এনসিপির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ নাটকের আলোয় রাজবাড়ী, শুরু হলো ‘নন্দনপার্বণ’

মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে বিরোধীদলের আগাম সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে আগাম সমালোচনা করে মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীদল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের মানুষের অধিকার লঙ্ঘন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। শুধু একটি উদ্যোগ নেওয়া হয়েছে, এখনও বেতন বাড়ানো হয়নি বলেও দাবি করেন তিনি।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর নৈরাজ্যের প্রতিবাদে যুদবল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বিরোধীরা কোনো ইস্যু না পেয়ে আগাম সমালোচনা করছে। একই সঙ্গে বিভিন্ন বক্তব্য দিয়ে পরাজিত শক্তিকে আশকারা না দেওয়ার জন্য বিরোধীদের প্রতি আহ্বান জানান তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের প্রশংসা করে রিজভী বলেন, তিনি সারাবিশ্বের নিপীড়িত মানুষ, শান্তিকামী ও গণতন্ত্রকামী মানুষের কথা তুলে ধরেছেন। তার বক্তব্যকে বিএনপি পূর্ণ সমর্থন জানায়।

রিজভী বলেন, দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। বিরোধী দলের অপপ্রচারের মধ্যেও তিনি গণতন্ত্রের চর্চা অব্যাহত রেখেছেন।

বিরোধী দলগুলোর কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, লংমার্চ ও বিভিন্ন হুমকির মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। রাজশাহী স্টেশনে ভাঙচুরের ঘটনা উল্লেখ করে তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ড দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে।

তিনি আরও বলেন, জুলাইয়ের আত্মত্যাগকে কলঙ্কিত করে কেউ যেন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে না পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে বিরোধীদলের আগাম সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী

প্রকাশের সময় : ১০:০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬