Dhaka ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন ১২ অক্টোবর ইউপি নির্বাচনের সময় জানানো হবে : ইসি সানাউল্লাহ মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ টন চাল বিতরণ: উপকৃত ৩০০ জেলে পরিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গভীর রাতে জোড়া ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে: পানিসম্পদমন্ত্রী নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ২ জন আটক স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা: রিজভী গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’

তারাবির নামাজ আদায়ে মসজিদে মুসল্লিদের ঢল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 308

তারাবির নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে পবিত্র মাহে রমজানের। রবিবার (২ মার্চ) থেকে সিয়াম (রোজা) পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

শনিবার (১ মার্চ) রাতে প্রথম রোজার তারাবির নামাজ আদায় করার জন্য রাজধানীর বিভিন্ন মসজিদে মুসল্লিরা জমায়েত হন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দেখা গেছে তিল ধারণের ঠাঁই নেই।

পাজামা-পাঞ্জাবি পরে জায়নামাজ নিয়ে মসজিদে আসেন মুসল্লিরা। জামাতে এশার সালাত আদায়ের পর তারাবির নামাজ পড়া শুরু করেন তারা।

রাজধানীর মহাখালীর মসজিদে গাউছুল আজম কমপ্লেক্সে তারাবির নামাজে মুসল্লিদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। এই মসজিদে মহিলা মুসল্লিদের পৃথক নামাজ ঘরেও প্রচুর মুসল্লির সমাগম ঘটে।

এদিকে প্রতিবছরের মতো এবারও রমজান মাসে মসজিদে খতমে তারাবি পড়ানোর বিশেষ নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। রমজানের ছয় দিন কোরআন মাজিদের দেড় পারা করে এবং পরবর্তী ২১ দিন এক পারা করে পাঠ করা হবে।

আলেমরা জানান, দীর্ঘ ১১ মাসের পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হওয়ার অপূর্ব সুযোগ এনে দেয় রমজান। পবিত্র রমজানের আগমনে মুসলিম সমাজ ও ইসলামী জীবনধারায় এক বিরাট সাফল্যের সৃষ্টি হয়। রমজান হলো ইবাদতের বসন্তকাল।

আল্লাহপাক ইবাদতপাগল বান্দাদের ক্ষমা করার জন্য সব আয়োজন করে রাখেন। এ মাসে একটি ফরজ আমলের মূল্য অন্য সময় ৭০টি ফরজ আমলের সমপরিমাণ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তারাবির নামাজ আদায়ে মসজিদে মুসল্লিদের ঢল

প্রকাশের সময় : ১০:৫৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫