Dhaka ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তালা খুলে কুয়েটের অফিসিয়াল কার্যক্রম শুরু, বন্ধ একাডেমিক ভবন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 141

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তালা খুলে অফিসিয়াল কার্যক্রম শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। গতকাল বুধবার শিক্ষার্থীরা কুয়েটের প্রশাসনিক ও একাডেমিক ভবন তালাবদ্ধ করে রাখে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে কর্মকর্তা কর্মচারীরা অফিসে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর সকাল সাড়ে ৯টায় তালা খুলে অফিসে প্রবেশ করে তাদের কার্যক্রম শুরু করেন।

গতকাল বুধবার থেকে কুয়েটের একাডেমির কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও অন্যান্য কার্যক্রম চলমান থাকার কথা। কিন্তু শিক্ষার্থীরা বুধবার বিকেলে কুয়েটের প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোও তালাবদ্ধ করে রাখে।

এদিকে কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বৃহস্পতিবার বেলা ১১ টায় কুয়েটের দুর্বার বাংলা প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি ও সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শনের কর্মসূচি রয়েছে।

অপরদিকে, ১৮ ফেব্রুয়ারির ঘটনায় কুয়েট প্রশাসনের পক্ষ থেকে দায়েরকৃত মামলার বাদী হয়েছেন নিরাপত্তা পরিদর্শক মো. মনিরুজ্জামান লিটন। মামলায় অজ্ঞাতনামা ৪/৫শ’ জনকে আসামি করা হয়।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তালা খুলে কুয়েটের অফিসিয়াল কার্যক্রম শুরু, বন্ধ একাডেমিক ভবন

প্রকাশের সময় : ০২:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫