শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিলকে কেন বিশ্বকাপ জিততে দেখছেন না রোনালদো? জলঢাকায় শিক্ষার্থীদের মাঝে ৭৫০ বৃক্ষচারা বিতরণ বোচাগঞ্জে প্রমিলা ফুটবল ম্যাচে ৫-০ গোলে জয়ী মহেশপুরের আশার আলো টেস্টে বাংলাদেশের রেকর্ডের রাজা মুশফিক, বিদায়ের আগে যত কীর্তি জেন–জি ও জেন–আলফারা ২০২৬ সালে অনলাইনে যেসব শব্দ জনপ্রিয় করেছে রোহিতের ‘ডেপুটি’ হতে রাজি হননি বুমরা, অভিমান নাকি অন্য কোনো কারণ আগের দুবার ফেসবুকে, এবার তামিম দিলেন মুশফিকের অবসরের ঘোষণা ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলে অবসর নেবেন মুশফিক একের পর এক মামলার পর, এবার তিশার পাল্টা মামলা— শেষটা কোথায় ঝিনাইদহে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবী ফোরামের মানববন্ধন

ব্রাজিলকে কেন বিশ্বকাপ জিততে দেখছেন না রোনালদো?

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৩০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 2
ব্রাজিলকে কেন বিশ্বকাপ জিততে দেখছেন না রোনালদো?
📌 এক নজরে মূল তথ্য:

  • সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।
  • সেলেসাওদের এমন করুণ অবস্থার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দলটির শক্তি ও ঐক্য নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেছে ধীর্ঘ ২৪ বছর, কিন্তু আর শিরোপার দেখা পায়নি রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হতাশা বাড়িয়ে ২০২৬ বিশ্বকাপেও শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে কার্লো আনচেলত্তির দলকে।

খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ

সেলেসাওদের এমন করুণ অবস্থার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দলটির শক্তি ও ঐক্য নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। তার মতে, বর্তমান ব্রাজিল দল বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট শক্তিশালী নয়।

ব্রাজিলের হয়ে ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপ জিতেছেন রোনালদো। ২০০২ বিশ্বকাপে আট গোল করে হয়েছিলেন আসরের সর্বোচ্চ গোলদাতাও। সেই রোনালদোই মনে করছেন, সময়ের সঙ্গে ইউরোপিয়ান ফুটবল অনেক এগিয়ে গেলেও ব্রাজিল নিজেদের স্বকীয়তা ধরে রাখতে পারেনি।

গ্যারি নেভিল ও জেমি ক্যারাঘারের সঙ্গে ‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে কথা বলতে গিয়ে ব্রাজিলের বর্তমান বেহাল দশা নিয়ে হতাশা প্রকাশ করেন রোনালদো। ডিজনি প্লাসে প্রকাশিত বিশেষ এই পর্বে তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা ইউরোপিয়ান খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে আমাদের দেশে নিজেদের প্রতিভার ওপর ভিত্তি করেই সব সময় অনেক বেশি আত্মবিশ্বাস ছিল। কিন্তু এখন ইউরোপিয়ানরা আরও শক্তিশালী, দ্রুতগতির ও সুসংগঠিত। তারা আরও ভালো ফুটবল খেলছে।’

খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান

বর্তমান ব্রাজিল দল বিশ্বকাপ জয়ের মতো অবস্থায় নেই বলেও মনে করেন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের সাবেক এই তারকা, ‘ব্রাজিল বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট শক্তিশালী নয়। আমাদের দলটা শক্তিশালী নয়, আমরা ঐক্যবদ্ধও নই।’

অন্যদিকে, ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার লড়াকু মানসিকতার কথাও আলাদাভাবে উল্লেখ করেছেন রোনালদো। চিরপ্রতিদ্বন্দ্বীদের সেই মনোভাব দেখতে ব্রাজিলিয়ানদের যে কষ্ট হয়, সেটিও স্বীকার করেছেন তিনি।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্রাজিলকে কেন বিশ্বকাপ জিততে দেখছেন না রোনালদো?

প্রকাশের সময় : ০৮:৩০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬