শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:০০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 2
টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো
📌 এক নজরে মূল তথ্য:

  • গ্যারি নেভিল ও জেমি ক্যারাঘারের সঙ্গে ‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে কথা বলতে গিয়ে নিজের ক্যারিয়ারের নানা অজানা অধ্যায় সামনে এনেছেন রোনালদো নাজারিও।
  • বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান কিংবদন্তির সরল স্বীকারোক্তি, অর্থের কারণেই মূলত কাতালানদের ডেরা ছেড়েছিলেন।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — গ্যারি নেভিল ও জেমি ক্যারাঘারের সঙ্গে ‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে কথা বলতে গিয়ে নিজের ক্যারিয়ারের নানা অজানা অধ্যায় সামনে এনেছেন রোনালদো নাজারিও। পিএসভি আইন্দহোফেন থেকে বার্সেলোনায় যোগ দেওয়া, এরপর এক মৌসুম না পেরোতেই ইন্টার মিলানে পাড়ি জমানো— সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পেছনের কারণও খোলাখুলি জানিয়েছেন তিনি।

প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি

বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান কিংবদন্তির সরল স্বীকারোক্তি, অর্থের কারণেই মূলত কাতালানদের ডেরা ছেড়েছিলেন।

১৯৯৬-৯৭ মৌসুমে পিএসভি থেকে স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনায় যোগ দিয়েছিলেন রোনালদো। তাদের হয়ে মাত্র এক মৌসুম খেলেই নিজের সামর্থ্যের জানান দেন এই স্ট্রাইকার। দুর্দান্ত পারফরম্যান্স ও গোল করার ধারাবাহিকতায় ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি। তবে ১৯৯৭ সালে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান তার রিলিজ ক্লজ পরিশোধ করে তাকে নিজেদের ঠিকানায় নিয়ে যায়।

কেন বার্সেলোনা ছেড়ে ইন্টারে গিয়েছিলেন, ডিজনি প্লাসে প্রকাশিত পডকাস্টটির বিশেষ পর্বে সেই ব্যাখ্যায় রোনালদো বলেন, ‘বার্সেলোনা আমাকে ২ কোটি ডলারে কিনেছিল, যার একটা ভালো অংশ আমি পেয়েছিলাম। সেখানে বছরে ২০ লাখ ডলার আয় করতাম। ইন্টার আমাকে বছরে ৮০ লাখ দেওয়ার প্রস্তাব দিয়েছিল, তাই আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিই।’

ম্যাচ পরবর্তী বিশ্লেষণ ও মূল্যায়ন

ইতালিতে পাড়ি জমানোর পর অবশ্য সাফল্যের নতুন অধ্যায় শুরু হয় রোনালদোর। ১৯৯৭ সালে ইন্টারের খেলোয়াড় হিসেবেই ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতেন তিনি। পরে ২০০২ সালে দ্বিতীয়বার এই মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার জিতে ফুটবল ইতিহাসে নিজের অবস্থান আরও দৃঢ় করেন তিনি।

তবে ১৯৯৬ সালের ব্যালন ডি’অর না জেতা নিয়ে এখনো আক্ষেপ রয়েছে রোনালদোর। সেবার জার্মানির মাতিয়াস সামারের কাছে হেরে দ্বিতীয় হয়েছিলেন তিনি। বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে সব মিলিয়ে ৪৯ ম্যাচে ৪৭ গোলের পরও পুরস্কারটি না পাওয়ায় হতাশ হয়েছিলেন তিনি।

রোনালদো বলেন, ‘আমি সামারের কাছে পুরস্কারটা হারিয়েছিলাম, যিনি ছিলেন একজন ডিফেন্ডার। আমার রাগ হয়েছিল, কারণ বার্সেলোনার হয়ে দারুণ খেলেছিলাম এবং অনেক গোল করেছিলাম।’

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো

প্রকাশের সময় : ১১:০০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬