শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আট দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের মেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না ৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না বৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবে ৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবের মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজন হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমা মাতিয়া বানু শুকু: স্মৃতি, শিল্প ও ভালোবাসার এক অসমাপ্ত উপাখ্যান বকা দিয়েছিলেন কোচ, এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম

আট দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 3

আগামী আট দিনের মধ্যেই নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন ইসরাইলের ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট। একই সঙ্গে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির বিরুদ্ধে জোট গঠনের আলোচনা দীর্ঘায়িত করার অভিযোগ তুলেছেন তিনি।

আইজেনকোটের দাবি, পুনরায় নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরি করতেই এমন কৌশল নিয়েছে নেতানিয়াহুর দল।

শুক্রবার (২৭ নভেম্বর) আইজেনকোট জানিয়েছেন, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে পাওয়া সরকার গঠনের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি নতুন সরকার গঠন করতে চান। এ জন্য তাঁর হাতে রয়েছে মাত্র আট দিন। আগামী ৬ ডিসেম্বর তাঁর এ মেয়াদ শেষ হবে।

আইজেনকোট ইতোমধ্যে আভিগদর লিবারম্যানের ইসরাইল বেইতেনু এবং ইয়াইর গোলানের দ্য ডেমোক্র্যাটস পার্টির সঙ্গে জোট চুক্তি করেছেন। এই তিন দলের সম্মিলিত আসনসংখ্যা ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে ৩৬টি।

সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘বিয়াচাদ’ পার্টি যুক্ত হলে চার দলের এই জোটের আসনসংখ্যা দাঁড়াবে ৪৮। অথচ সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১ আসন।

এই ঘাটতি পূরণে আইজেনকোটকে আরব নেতৃত্বাধীন দুটি দল অথবা কট্টর ইহুদি ধর্মীয় গোষ্ঠীর দুটি দলের সমর্থন নিতে হতে পারে। আপাতত তাঁর পছন্দের সমীকরণে রয়েছে কট্টর ইহুদি ধর্মীয় দল ইউনাইটেড তোরাহ জুদাইজম এবং তুলনামূলক মধ্যপন্থি আরব দল রা’আমের সমর্থন নিয়ে সরকার গঠন।

তবে এমন জোট হলে আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ হবে। কারণ, নির্বাচনের আগে তাঁরা আরব নেতৃত্বাধীন কিংবা কট্টর ইহুদি ধর্মীয় দলগুলোর সঙ্গে সরকার গঠনে অংশ না নেওয়ার অঙ্গীকার করেছিলেন।

কিন্তু নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন নির্বাচন এড়াতে তাঁদের অবস্থানে ছাড় দিতে হতে পারে।

সূত্র: টাইমস অব ইসরাইল

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আট দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের

প্রকাশের সময় : ১০:৩৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬