শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা চ্যাটবট কেন সব সময় ‘হ্যাঁ’ বলে—তোষামোদের ফাঁদ? এআই এজেন্টদের ‘মল্টবুক’ কী ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর, রইল ছবি ১৬ বলে শূন্য রানে ৩ উইকেট হারানো নিউজিল্যান্ডের পাল্টা লড়াই সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের বিদায়লগ্নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, ৫৭৭টি হারানো মোবাইল ফেরত দিলেন নওগাঁর পুলিশ সুপার টেস্টে ২০২৬ সালে বাংলাদেশ: ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে ঢাকা যায়নি দলীয় ব্যর্থতা বিএনপির নাম করে চাঁদাবাজি করলে রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 0

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় নির্দিষ্ট আট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। পাশাপাশি সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা। তবে অনুমোদিত তালিকার বাইরে অন্য কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

বোর্ডের নির্দেশনায় অনুমোদিত আটটি ক্যালকুলেটর মডেল হলো—Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991EX, Fx-991ES, Fx-991ES Plus ও Fx-991CW।

আগামী ৮ ডিসেম্বর থেকে চার দিনব্যাপী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে। ৮, ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কক্ষে প্রবেশ করে নিজ নিজ আসনে বসতে হবে। সে অনুযায়ী, সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। সব বিষয়ের পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা

প্রকাশের সময় : ০৪:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬