শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ সমালোচনার মুখেই আগেভাগে অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক, ধারণা হাবিবুলের মুশফিকের রঙচটা ক্যাপ মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী বাবার উদ্‌যাপন ছেলেরও, রোনালদোর ‘এম’ নাচলেন জুনিয়রও ব্রাজিলকে কেন বিশ্বকাপ জিততে দেখছেন না রোনালদো? জলঢাকায় শিক্ষার্থীদের মাঝে ৭৫০ বৃক্ষচারা বিতরণ বোচাগঞ্জে প্রমিলা ফুটবল ম্যাচে ৫-০ গোলে জয়ী মহেশপুরের আশার আলো টেস্টে বাংলাদেশের রেকর্ডের রাজা মুশফিক, বিদায়ের আগে যত কীর্তি জেন–জি ও জেন–আলফারা ২০২৬ সালে অনলাইনে যেসব শব্দ জনপ্রিয় করেছে

কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:০০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 2
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ
📌 এক নজরে মূল তথ্য:

  • তাঁকে বলা হয় কিং খান কিংবা বাদশাহ।
  • প্রেমের সংলাপের সঙ্গে গণিতের বাড়ির কাজএকটি সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা স্মরণ করে শাহরুখ জানান, দৃশ্যটিতে তাঁর এক তরুণী সহশিল্পীর কাছে ভালোবাসার কথা জানানোর কথা ছিল।

জনতার আদালত বিনোদন ডেস্ক — তাঁকে বলা হয় কিং খান কিংবা বাদশাহ। পর্দায় কখনো প্রিয়তমার চোখে হারিয়ে যেতে চেয়েছেন, কখনো দুই হাত ছড়িয়ে জানিয়েছেন ভালোবাসার কথা। শাহরুখ খানের প্রেম নিবেদনের ভঙ্গি কয়েক প্রজন্মের দর্শকের কাছে পরিচিত। বলিউডের সেই ‘কিং অব রোমান্স’ই কিনা একসময় নায়িকার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে গিয়ে বিব্রত হয়েছেন! নিজের চেয়ে অনেক কম বয়সী এক অভিনেত্রীর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে এবার মজার এক ঘটনার কথা জানালেন শাহরুখ। সেই অভিজ্ঞতাই তাঁকে নিজের বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা নতুন করে ভাবতে শিখিয়েছে। শুক্রবার মুম্বাইয়ে শাহরুখ খানের আগামী সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল’ প্রকাশের অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের এই তারকা। সেখানে নির্মাতা করণ জোহরের সঙ্গে আলাপচারিতায় নিজের অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। একপর্যায়ে উঠে আসে সহশিল্পীদের সঙ্গে তাঁর বয়সের ব্যবধানের প্রসঙ্গ।

চরিত্র ও নির্মাণশৈলীর বিশদ

প্রেমের সংলাপের সঙ্গে গণিতের বাড়ির কাজএকটি সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা স্মরণ করে শাহরুখ জানান, দৃশ্যটিতে তাঁর এক তরুণী সহশিল্পীর কাছে ভালোবাসার কথা জানানোর কথা ছিল।

রোমান্টিক সংলাপ বলতে গিয়ে বয়সের ব্যবধানটা এতটাই অনুভব করছিলেন যে তাঁর মনে হচ্ছিল, প্রেমের কথার শেষে মেয়েটিকে গণিতের বাড়ির কাজ নিয়েও জিজ্ঞেস করা যায়।ঘটনাটি রসিকতার ছলে বর্ণনা করে শাহরুখ বলেন, ‘মা, কাল সকালের গণিতের বাড়ির কাজটা করেছ তো?’শাহরুখের এমন মন্তব্যে উপস্থিত সবাই হেসে ওঠেন। তবে কোন সিনেমার শুটিংয়ে এমন অভিজ্ঞতা হয়েছিল কিংবা সেই অভিনেত্রী কে, তা প্রকাশ করেননি তিনি। শুধু জানিয়েছেন, করণ জোহর ঘটনাটি সম্পর্কে জানেন।

মেয়ের জন্য ডায়েরি, ছেলের স্কুলে হাজির, শাহরুখ খান বাবা হিসেবে কেমন

শিল্পীদের বক্তব্য ও প্রতিক্রিয়া

নিজের বয়সেই নায়ক হতে চান২ নভেম্বর ৬১ বছর পূর্ণ করেছেন শাহরুখ খান। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পর্দায় নিজের উপস্থাপন নিয়েও বদলেছে তাঁর ভাবনা। কম বয়সী অভিনেত্রীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা সেই পরিবর্তনে ভূমিকা রেখেছে।

সন্তানরাই আমার সবচেয়ে বড় সমালোচক: শাহরুখ খান

শাহরুখ মনে করেন, নিজের বয়সের কাছাকাছি চরিত্রে অভিনয় করেও একজন অভিনেতা নায়ক হিসেবে দর্শকের কাছে আকর্ষণীয় থাকতে পারেন। বয়স লুকানোর পরিবর্তে বয়সের বৈশিষ্ট্যগুলোকে কাজে লাগাতে চান তিনি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এ তাঁর ধূসর চুলের লুকেও সেই ভাবনার প্রতিফলন ঘটেছে।তবে বয়স হয়েছে বলে নায়ক হওয়ার আকাঙ্ক্ষা ফুরিয়ে যায়নি শাহরুখের; বরং ষাট পেরিয়েও নিজের বয়সের চরিত্রে অভিনয় করে নায়ক হিসেবে গ্রহণযোগ্যতা ধরে রাখা যায় কি না, সেটাই দেখতে চান তিনি।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ

প্রকাশের সময় : ১০:০০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬