মুশফিকের রঙচটা ক্যাপ

- প্রকাশের সময় : ০৯:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 2

- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগোটাও হয়ে গেছে আবছা।
- ২০০৫ সালের ২৬ মে, ক্রিকেট তীর্থ লর্ডসে তখনকার অধিনায়ক হাবিবুল বাশারের কাছ থেকে টেস্ট ক্যাপটা মাথায় চাপিয়েছিলেন মুশফিক।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — রঙ চটে গেছে বহু আগেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগোটাও হয়ে গেছে আবছা। বিবর্ণ হয়ে পড়া টেস্ট ক্যাপটা ব্যাটের হাতলে রেখে ছবি উঠিয়ে মুশফিকুর রহিম লিখেছেন, ‘সকল উত্থান-পতনের সঙ্গী…’। মঙ্গলবার থেকে সিলেটে ক্যারিয়ারের ৯৯তম টেস্ট খেলতে নামবেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। সব কিছু ঠিক থাকলে ১৯ নভেম্বর মিরপুরে ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামবেন তিনি।
ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই
২০০৫ সালের ২৬ মে, ক্রিকেট তীর্থ লর্ডসে তখনকার অধিনায়ক হাবিবুল বাশারের কাছ থেকে টেস্ট ক্যাপটা মাথায় চাপিয়েছিলেন মুশফিক। এরপর আদতেই এই ক্যাপটা ছিলো তার সব উত্থান-পতনের সঙ্গী। যত্নে আগলে রেখেছেন দীর্ঘ দুই দশক, সবগুলো টেস্টে এই ক্যাপ পরেই খেলেছেন তিনি।
দুনিয়ার নানান প্রান্তে ঘুরে খেলেছেন টেস্ট, কখনো দ্যুতি ছড়িয়েছেন ব্যাটে, কখনো ব্যর্থতায় ডুবেছেন। ২০ বছরের ধুলো জমা হতে হতে স্বাভাবিকভাবেই রঙ হারিয়েছে তার ক্যাপ। তবে রঙ হারালেও বেড়েছে ইতিহাসের দাবি।
প্রথম টেস্ট ক্যাপটা এমন যত্নে আগলে রাখার ঘটনা টেস্ট ক্রিকেটে অবশ্য অহরহ, বরং এটা আজকাল টেস্টের ঐতিহ্যের অংশ। যেসব ক্রিকেটাররা টেস্ট ক্রিকেটকে মর্যাদায় রাখেন উঁচুতে তাদের কাছে তো এটা আবেগের জায়গা। শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার কুমার সাঙ্গাকারা তার রঙ চটা ক্যাপ নিয়ে একবার বলেছিলেন, ‘নতুন ক্যাপ কিনে নেওয়া যায়, কিন্তু পুরোনোটার ইতিহাস কেনা যায় না।’
পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া
ভারতের রাহুল দ্রাবিড় বলতেন, ‘এই ক্যাপের প্রতিটি দাগ, প্রতিটি ঘাম আমার সংগ্রামের স্মৃতি।’ মুশফিকের এমনটা ভাবা স্বাভাবিক। ২০০৫ সালে তিনি যখন টেস্ট ক্যাপ পান তখন কেবলই কৈশোরকাল পেরিয়েছেন। চেহারায় তখনো বালকসুলভ আভা। তখন হয়ত কেউই ভাবেননি এই ছেলেটি একদিন দেশের হয়ে খেলবেন শততম টেস্ট।
বাংলাদেশের কেউ একশোটা টেস্ট খেলবেন এই ভাবনাও আসলে বাড়াবাড়ি ছিলো তখনকার সময়। এমনকি মুশফিকের পর আর কে একশোটা টেস্ট খেলবেন দেশের হয়ে তা আজও বড় কঠিন প্রশ্ন। মুমিনুল হকের হয়ত সুযোগ আছে, তাও নিশ্চিত করে বলা যায় না।
মুশফিকের টেস্ট ক্যাপটার তাই ঐতিহাসিক মূল্য ইতোমধ্যেই দেশের ক্রিকেটে বিপুল। বাংলাদেশের টেস্টের গল্পটাও যে এই ক্যাপের ভাঁজে লেখা আছে।




















