Dhaka ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিয়ে না করায় আদালতে এসে নারীর আত্মহত্যার চেষ্টা!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 145

চট্টগ্রাম আদালতে কর্মরত এক যুবক বিয়ে না করায় এজলাসের বাইরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম আদালতের ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা যায়, বিয়ে করতে হবে এক সপ্তাহের মধ্যে, তানাহলে আত্মহত্যা করবেন বলে ওই নারীর দেয়া হুমকিতে কয়েক দিন ধরে আদালতে আসেননি কর্মচারী। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে অতিরিক্ত চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসের বাইরে এসে কর্মচারীর নাম ধরে ডাকতে থাকেন। কোনো সাড়া না পেয়ে তিনি বিষপান করে মেঝেতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান নারী পুলিশ সদস্য ও এক আইনজীবী।

অতিরিক্ত উপকমিশনার মফিজ উদ্দিন বলেন, এক নারী বিষ খেয়ে আদালত প্রাঙ্গণে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ এসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিয়ে না করায় আদালতে এসে নারীর আত্মহত্যার চেষ্টা!

প্রকাশের সময় : ১২:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫