Dhaka ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

রাজধানীতে জুতার কারখানায় আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 254

রাজধানীর শ্যামপুরে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, মঙ্গলবার ভোর ৫টায় আমাদের কাছে সংবাদ আসে, শ্যামপুরে একটি পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানায় আগুন লাগে। সংবাদ পাওয়ার পর ৫টা ৮ মিনিটে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে একে একে আরও ৬ ইউনিট পৌঁছায়। সর্বশেষ সকাল ৭টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ২ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে কারখানার সব কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ আমাদের কাছে আসেনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজধানীতে জুতার কারখানায় আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রকাশের সময় : ১০:৫২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫