Dhaka ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো উত্তরায় বাবার সামনে থেকেই মেয়েকে অপহরণ, ৯ দিন পর মূলহোতা গ্রেফতার বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী পাংশায় পুলিশের অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল-নার্সিং কলেজের স্থান পরিদর্শনে আইনমন্ত্রী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা বাল্যবিবাহ ঠেকালেন ইউএনও, কনের মাকে জরিমানা ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এ সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে: আইনমন্ত্রী

থামছেন না উদিত, নারী অনুরাগীকে ফের চুম্বন!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 168

কনসার্টে গান গাওয়ার সময় নারী ভক্তের ঠোঁটে চুম্বন করে বিতর্কে জড়িয়েছেন ভারতের বর্ষীয়ান গায়ক উদিত নারায়ণ। যা নিয়ে বেশ কয়েকদিন ধরে সংবাদের শিরোনাম তিনি। এমন আবহের মাঝেই আবার এক চুমু কাণ্ডের ভিডিও ভাইরাল!

সেই ভিডিওতে দেখা যায়, এক নারী ভক্তের ঠোঁটে ঠোঁট ডোবাতে দেখা গেল উদিত নারায়ণকে। আর তাতেই বিতর্ক তুঙ্গে!

এদিন উদিতের পরনে ছিল নীল স্যুট। গায়ক যখন মঞ্চে, তখন নিচে ঘিরে ধরেছেন একদল অনুরাগী। সেখানে নারীদের ভিড়। উদিতের কাছে সেলফি তোলার আবদার নিয়ে যান এক নারী ভক্ত। তার সঙ্গে ছবি তোলার পরই পেছন থেকে সেই নারীকে জাপটে ধরে প্রথমে গালে গাল ঠেকান। তারপর ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করেন উদিত।

যদিও ওই নারীকে এরপর হাসতে দেখা যায়। তবে ভিডিওটি দেখে ফের ক্ষুব্ধ হন নেটিজেনদের একাংশ। গায়ককে তার বয়স এবং ভারতীয় সভ্য সংস্কৃতির কথাও মনে করিয়ে দিয়েছেন অনেকে। নিন্দকরা ব্যঙ্গ-বিদ্রুপ করতেও ছাড়লেন না গায়ককে। কারও মন্তব্য, উদিত আপনি কি উন্মাদ হয়ে গেছেন? কেউ বলছেন, আরে উদিত তো চুমুর বিষয়ে একেবারে অপ্রতিরোধ্য দেখছি; থামানোই যায় না একে!

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

থামছেন না উদিত, নারী অনুরাগীকে ফের চুম্বন!

প্রকাশের সময় : ১১:২০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫