শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রোহিত ০, কোহলি ০, শ্রেয়াস ০: যে বিব্রতকর রেকর্ডে নাম লেখাল ভারত হুমায়ূন আহমেদ একজনই, অনন্য পাকিস্তানের বিপক্ষে সাদের বিকল্প কে, যা বললেন ডুলি সাফের ইতিহাসে প্রথম ভিএআর, পরিচালনা থাইল্যান্ড থেকে মেসি-ইয়ামাল-নেইমার নয়, ফারহানকে ‘ফারহান’ হিসেবেই দেখতে চান জামাল দুই সেমিফাইনাল ঘিরে দর্শকদের যে নির্দেশনা দিল ডিএমপি দীর্ঘ ১৭ বছর শিক্ষা ও সংস্কৃতি বিকাশে কোনো উদ্যোগ নেওয়া হয়নি: সংস্কৃতিমন্ত্রী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়া কেলেঙ্কারি নিয়ে যা ভাবছে চীন ‘বাংলাদেশের পেস আক্রমণ এখন আর খেলনা বন্দুক নয়’ ১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেয়া উচিত: স্পিকার

জমি দখল প্রসঙ্গে এবার মুখ খুললেন পপি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 246

স্বামী, সন্তান নিয়ে প্রকাশ্যে এলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। লুকিয়ে বিয়ে করায় দীর্ঘদিন ধরেই মিডিয়ার আড়ালে ছিলেন অভিনেত্রী। জানা গেছে, পারিবারিক কারণে নিজেকে গৃহবন্দি করেছিলেন চিত্রনায়িকা। তবে জমিসংক্রান্ত বিবাদে প্রকাশ্যে আসেন তিনি।

বাবার জমি একাই ভোগ করতে চান পপি— এমন অভিযোগ করে থানায় জিডি করেছে পপির পরিবার। সেই সংবাদে এখন ভাইরাল পপি।

২০১৯ সালে হঠাৎ আড়ালে চলে যান অভিনেত্রী সাদিকা পারভীন পপি। দীর্ঘ ছয় বছর পর পারিবারিক দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে এলো স্বামী আদনান উদ্দীন কামাল ও একমাত্র সন্তান আয়াতের সঙ্গে তাঁর ছবি।

বিয়ে করে এখন পুরোদস্তুর সংসারী পপি। শোবিজে কারো সঙ্গে নেই তার কোনো যোগাযোগ। এরই মধ্যে তার মা অভিযোগ তুলেছেন, পপি পারিবারিক জমি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন।

৩ ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়। নানা ইস্যুতে পপি এত দিন চুপ থাকলেও এবার অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন।

প্রকাশ্যে না এলেও এক বার্তায় তিনি বলেন, ‘আমার কষ্টার্জিত টাকা দিয়ে চাচা ও বাবার কাছ থেকে ছয় কাঠা জমি কিনেছিলাম। কিন্তু এদের অত্যাচারের জন্য এখন পর্যন্ত এই জমি ভোগ করতে পারিনি। আমি কেন জমি দখল করব? আমি একবারও বলেছি যে ওই জমি নেব, আমার লাগবে! আমার উপার্জনে সারা জীবন চলেছে পুরো পরিবার। ১৯৯৫ সাল থেকে আমিই চালাচ্ছি পরিবার। অথচ তারাই এখন আমার সম্মান নষ্ট করছে।’

এদিকে এ ঘটনায় পপির বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন। জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জমি দখল প্রসঙ্গে এবার মুখ খুললেন পপি

প্রকাশের সময় : ১২:০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫