Dhaka ০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধান উপদেষ্টাকে বিএনপি চেয়ারম‍্যান ও তার পরিবারের ফুলেল শুভেচ্ছা দল এখন সকাল-বিকাল ফোন করে বলে ‘আসুন মন্ত্রিত্ব দেবো’: রুমিন ফারহানা ইসির অডিটোরিয়ামে আব্দুল আউয়াল মিন্টু-হাসনাতের বাকবিতণ্ডা জামায়াত প্রার্থী আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা কৃতি শিক্ষার্থীকে বই উপহার দিয়েছে টিম রাজবাড়ী কালুখালীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া টসে ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানো অনিচ্ছাকৃত: বিসিবি ‘আমি না বললে এলাকা থেকে বের হতে পারবেন না’ পাম্প কর্মচারী রিপনকে গাড়িচাপায় হত্যার অভিযোগে সুজনসহ ২ জনের বিরুদ্ধে মামলা ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, অন্য গ্রুপে রাখার আলোচনা

দ্বিতীয় বিয়ে করায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 281

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বামী দ্বিতীয় বিবাহ করায় রুবেল সরদার (৩৫) নামে এক ব্যবসায়ীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী। সোমবার গভীর রাতে উপজেলার কুশলা ইউনিয়নের বিরামেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার শিকার রুবেল সরদার বিরামেরকান্দি গ্রামের মনজেল সরদারের ছেলে ও ঘাঘর বাজারের থাই এ্যালুমিনিয়াম ব্যবসায়ী।

এলাকা সূত্রে জানা গেছে, রুবেল সরদার ১২ বছর আগে বিরামেরকান্দি গ্রামের আমির আলী ফরাজীর মেয়ে রেশমা বেগমের সাথে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে। বিয়ের পরে রুবেল সরদারের অন্য নারীদের সাথে পরকীয়া থাকায় রেশমা বেগমের সংসারে অশান্তি লেগেই থাকত। বিগত ৩ মাস আগে হিন্দু ধর্মের একজন নারীকে সে বিয়ে করে। এতে ক্ষিপ্ত হয়ে রেশমা বেগম সোমবার গভীর রাতে ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়। রুবেল সরদারের বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান।

রুবেল সরদারের মা সাফিয়া বেগম জানান, আমার ছেলে রুবেল রাতে বাড়িতে আসার পর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে রুবেলের চিৎকার শুনে বাড়ির লোকজন আসলে রুবেলের স্ত্রী দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে রুবেলকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করি।

এ ব্যাপারে রুবেলের স্ত্রীর রেশমা বেগমের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে তার বোন ফতেমা বেগম বলেন, আমার বোনের ২টি সন্তান থাকা সত্বেও গত ৩ মাস আগে রুবেল হিন্দু ধর্মের একটি নারীকে বিয়ে করে অন্যস্থানে চলে যায়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রেশমা এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনার সাথে আমরা কেউ জড়িত না।

কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দ্বিতীয় বিয়ে করায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

প্রকাশের সময় : ০২:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫