Dhaka ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ না বললে শত্রু হিসেবে গণ্য করা হবে: হুঁশিয়ারি ট্রাম্পের প্রথম দিন শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান সিসিটিভি ফুটেজে যা দেখা গেল, তিন ঘণ্টা কোথায় ছিলেন তাজমিন? মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজবাড়ীর আমবাগান থেকে ৪২টি ককটেল উদ্ধার রাজবাড়ীতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক রোগী কুমিল্লায় তাজমিন হত্যায় সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন কী করেছিলেন মেজর নিদাল হাসান? কেন ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের ক্ষমতা চাইলেন মাহবুব কবীর মিলন

মহাখালীতে বিজিবি মোতায়েন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩৫:২২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 378

মহাখালী রেলগেট এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) চার প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। রেল রেলগেটের বিপরীত পাশে অবস্থান নিয়েছেন বিজিবি সদস্যরা।

সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে আসেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম।

তিনি বলেন, মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন। সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে মিছিল নিয়ে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। তাৎক্ষণিকভাবে লাল পতাকা দেখিয়ে রেললাইন ধরে সামনের দিকে এগিয়ে যান উপস্থিত রেলকর্মীরা। পরে লাইনে উপকূল এক্সপ্রেস ট্রেনের চালক লাল পতাকা দেখে ধীরে ধীরে ট্রেনের গতি থামিয়ে মহাখালী রেলগেটের কাছাকাছি এসে ট্রেনটি থামাতে সক্ষম হন।

এর আগে, ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি মহাখালী থেকে ফেরত গেছে।

ট্রেনটির লোকোমাস্টার লতিফ বলেন, ট্রেন আটকে দেওয়ার ঘটনাটি তাৎক্ষণিকভাবেই ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। তারা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ট্রেনটি পেছনের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই অনুযায়ী এখন ট্রেন পেছানো হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহাখালীতে বিজিবি মোতায়েন

প্রকাশের সময় : ০৬:৩৫:২২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫