Dhaka ০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

কুড়িয়ে পাওয়া ‘বোমা’ বিস্ফোরণে কব্জি বিচ্ছিন্ন শিশুর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 187

রাজধানীর শনিরআখড়ায় কুড়িয়ে পাওয়া ‘বোমা’ বিস্ফোরণে নুর ইসলাম (৮) নামে এক শিশুর কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শনিরআখরা জাপানি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির মা বিউটি বেগম বলেন, আমার স্বামী রিকশা চালায় এবং আমি বাসায় কাজ করি। বিকেল ৪টার দিকে আমার ছেলে নুর ইসলাম বাইরে বড়ই পারতে গিয়ে একটি বস্তু পায়। কিন্তু আমরা বুঝতে পারিনি এটা বোমা। পরে আমার ছেলে ওই বস্তুটিকে বালতির ভেতর পানি দিয়ে ভিজিয়ে রেখে একটি পিন টান দিলেই বিস্ফোরণ হয়। এতে নুর ইসলামের ডান কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় আমার ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এখন আবার পঙ্গু হাসপাতালে রেফার করেছে চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন জানান, বোমা সাদৃশ্য কোনো বস্তু বিস্ফোরণে একটি শিশুর কব্জি বিচ্ছিন্নের খবর পেয়েছি। ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কুড়িয়ে পাওয়া ‘বোমা’ বিস্ফোরণে কব্জি বিচ্ছিন্ন শিশুর

প্রকাশের সময় : ০৮:৪৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫