Dhaka ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড আত্রাইয়ে সরকারি গাছ কাটতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা কালুখালীর মদাপুর ইউনিয়নের নতুন প্রশাসক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কালুখালীর সাওরাইল ইউনিয়নে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন কলকাতায় হোটেলে আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিক নিহত, বাড়ি কুষ্টিয়া কলকাতার হোটেলে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’ গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইজতেমা এলাকায় রাত ১২টা থেকে গণপরিবহন বন্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 342

আগামীকাল রবিবার (২ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এ জন্য শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বিশ্ব ইজতেমা এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জনিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খান।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ব ইজতেমা ময়দানে গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সামনে সাংবাদিকদের এ কথা জানান জিএমপি কমিশনার।

জিএমপি কমিশনার জানান, শনিবার রাত ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়াও টঙ্গী-কামারপাড়া সড়কে সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প পথে ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহন গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলো ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট সড়ক ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি বা যানবাহন চলতে দেওয়া হবে না। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেটোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন, উপ-পুলিশ কমিশানার বিশেষ শাখা (সিটিএসবি) মো. আলমগীর হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. ইব্রাহিম হোসেন খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) হাফিজুল ইসলাম, সহকারী উপ-পুলিশ কমিশানর, (টঙ্গী জোন) মেহেদী হাসান, সিআইডি গাজীপুর শাখার পরিদর্শক মোহাম্মদ আবুল মনসুর ও পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইজতেমা এলাকায় রাত ১২টা থেকে গণপরিবহন বন্ধ

প্রকাশের সময় : ০৫:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫