Dhaka ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাব উদ্বোধন মধুখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু কালুখালীতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩ নওগাঁর পোরসায় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ভাই গ্রেপ্তার ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা ভিজিটর ভিসায় বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

কর্মসূচি প্রত্যাহার করলেন ৭ কলেজের শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 186

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণার এক দিন পর সরকারের আশ্বাসে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে ঢাকার সাত কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর নিজেদের এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষার্থীরা।

বৈঠকের পর শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ঢাকা কলেজের শিক্ষার্থী মইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমাদের ৬ দফা দাবির প্রথমদিকের একটি দাবি গতকাল মেনে নেয়া হয়েছে, সেজন্য সন্তোষ প্রকাশ করেছিলাম। বাকি ৫ দাবির জন্য গতকাল সন্ধ্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়।

তিনি বলেন, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপ-উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়টি বিবেচনা করবে। আমরা আমাদের আল্টিমেটাম প্রত্যাহার করছি। কারণ, আমাদের ছয় দফা দাবির বেশিরভাগই স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা শুনেছেন।

যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো বিবেচনার বিষয়ে আশ্বস্ত করেছে, তাই আমরা কর্মসূচি প্রত্যাহার করলাম।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে নতুন করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন সাত কলেজের শিক্ষার্থীরা।

সূত্র : বিবিসি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কর্মসূচি প্রত্যাহার করলেন ৭ কলেজের শিক্ষার্থীরা

প্রকাশের সময় : ০৬:১৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫