Dhaka ১০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
টাইব্রেকারে স্বপ্ন ভাঙল আর্সেনালের, আবারও ইউরোপসেরা পিএসজি মানিকগঞ্জে দেবরের বিরুদ্ধে ভাবি-ভাতিজাকে হত্যার অভিযোগ তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর পাঁচদিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের বিএনপির বিরুদ্ধে জামায়াত ও এনসিপি অপপ্রচার চালাচ্ছে: রাশেদ খান প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সাথে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা অসহায় মানুষের পাশে থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাত্রিযাপনে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, হোটেল মালিক গ্রেফতার বরিশালে এইডস রোগী বাড়ছে, বেশির ভাগই সমকামী

মৌলভীবাজার-ত্রিপুরা সীমান্তে কৃষকদের সংঘর্ষ, বাংলাদেশি নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 158

চাপাইনবাবগঞ্জ ও মালদহ জেলার সীমান্তে ভারত ও বাংলাদেশের কৃষকদের মধ্যে মারামারির পরে আবারও আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইনে দুই দেশের কৃষকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

রবিবার মৌলভীবাজার ও ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলায় দুই দেশের কৃষকদের মধ্যে মারামারির ঘটনায় একজন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন বলে বিজিবি জানিয়েছে।

এ প্রেক্ষিতে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, বিএসএফ জানিয়েছে এ ঘটনায় দুজন ভারতীয় কৃষক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বলছে, ২৬শে জানুয়ারী সকালে ভারতীয় কাঁটাতারের বেড়ার বাইরে চাষের জমিতে দুই দেশের কৃষকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়।

সেদিনই বিকেলে ধারালো অস্ত্র দিয়ে একে অপর পক্ষকে আক্রমণ করে।

দুই দেশের কৃষকদের মধ্যে সংঘর্ষের ফলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা আহাদ আলি নামে একজন বাংলাদেশি নাগরিক আহত হন। পরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজে তিনি মারা যান বলে বিজিবি জানিয়েছে।

এদিকে, বিএসএফ বলছে উনকোটি জেলার কৈলাসহর এলাকার বাসিন্দা দুই ভাই ঘটনার দিন সকালে সীমান্ত গেট পেরিয়ে জিরো লাইনের কাছে নিজেদের চাষের জমিতে গিয়ে দেখেন তাদের চাষ করা পান ও ধান কেউ কেটে নিয়ে গেছে।

এ নিয়ে সেখানে বাংলাদেশী কৃষকদের সঙ্গে চিৎকার চেঁচামেচি হয়।

বিকেলে তারা যখন কাঁটাতারের বেড়ার দিকে ফিরছিলেন, তখন তাদের ওপরে ১০-১২ জন বাংলাদেশি নাগরিক হামলা চালায় বলে তারা স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন।

বিজিবি জানিয়েছে, দুই দেশের নিহত এবং আহতরা পরস্পরের আত্মীয় এবং জমিজমা নিয়েই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়।

এ ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফের কাছে অভিযোগ জানানো হয়েছে এবং বিএসএফও এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে বিজিবিকে আশ্বস্ত করেছে বলে জানানো হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মৌলভীবাজার-ত্রিপুরা সীমান্তে কৃষকদের সংঘর্ষ, বাংলাদেশি নিহত

প্রকাশের সময় : ০২:৩৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫