Dhaka ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

৫ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 214

রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও আশাপাশের মিরপুর সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) এবং কয়েকজন শিক্ষক সাত কলেজের অর্ধ-শতাধিক শিক্ষার্থীকে তৎক্ষণাৎ অপমান করে বের করে দেন।

রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা অবরোধ করেন। এতে সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড়, এলিফ্যান্ট রোডসহ আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঢাকা কলেজের শিক্ষার্থী আফজাল হোসেন বলেন, ‘আমরা পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির কাছে গেলে তারা আমাদের অপমান করে বের করে দেন। এখন শিক্ষার্থীদের নিকট ক্ষমা চাওয়াসহ সব দাবি রাতের মধ্যে মেনে নিতে হবে। না মানলে রাস্তা ছাড়ব না।’

শিক্ষার্থীদের দাবিগুলো হলো ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করা; শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করানো; শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করানো; ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করা; এবং সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সাথে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন একাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের

প্রকাশের সময় : ০৮:১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫