Dhaka ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

নরসিংদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 165

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ রোববার ভোরে উপজেলার বাঁশগাড়ি এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। চলে সকাল ১১টা পর্যন্ত।

নিহতদের মধ্যে আলমগীর হোসেন (১৯) বাঁশগাড়ি এলাকার জহর আলীর ছেলে। অন্যজনের নাম আলী আহমেদ।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

এলাকাবাসীর ভাষ্য, তারা দুইজনই নৌকার প্রার্থী হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। রোববার ভোরে তাদের অনুসারীরা দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে আহত আলমগীর হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলী আহমেদ ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে চেয়ারম্যান জাকির হাসান রাতুলের ভাষ্য, ‘সাবেক চেয়ারম্যান আশরাফুলের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। গতকাল রাত থেকে তার গ্রুপের সঙ্গে যুবদল নেতাদের সংঘর্ষ চলছে। আমি এর সঙ্গে জড়িত নই।’

বিষয়টি নিয়ে কথা বলার জন্য আশরাফুল হকের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

রায়পুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, ‘সংঘর্ষের খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি।’

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, ‘দুর্গম নদীপথ হওয়ায় পুলিশ সকাল সাড়ে ১১টা পর্যন্ত মূল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।’

সংঘর্ষের পর এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নরসিংদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

প্রকাশের সময় : ০৪:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫