বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি চ্যাটজিপিটি, জেমিনাই নাকি ক্লড—কোনটি ‘ভালো’ কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ নিয়ে পেলেন অর্থ পুরস্কারও রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কালুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি রয়েছে শাওমির এই স্মার্টফোনে আনচেলত্তির পাশে দাঁড়ালেন গার্দিওলা, রোমারিওকে ধৈর্য ধরার পরামর্শ পাকিস্তানি সিরিজ নিয়ে বিতর্ক, ভারতে নিষিদ্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠি

চ্যাটজিপিটি, জেমিনাই নাকি ক্লড—কোনটি ‘ভালো’

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৫:১৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 3
চ্যাটজিপিটি, জেমিনাই নাকি ক্লড—কোনটি ‘ভালো’
📌 এক নজরে মূল তথ্য:

  • কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে কাজের ধরনও বদলে যাচ্ছে।
  • প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করা অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রযুক্তিবিষয়ক লেখকের অভিজ্ঞতায়, চ্যাটজিপিটি ও জেমিনাইয়ের তুলনায় ক্লডে কাজ করার সময় বারবার নির্দেশনা সংশোধনের প্রয়োজন কম হয়।

মামুন হোসেন, টেক ডেস্ক — কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে কাজের ধরনও বদলে যাচ্ছে। শুধু প্রশ্নের উত্তর দেওয়া কিংবা লেখা তৈরির মধ্যেই এখন এসব টুলের কার্যক্রম সীমাবদ্ধ নেই। দৈনন্দিন কাজের পরিকল্পনা, ফাইল ব্যবস্থাপনা, রিমাইন্ডার পাঠানো থেকে শুরু করে কম্পিউটারে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার সুযোগও তৈরি হয়েছে। এ ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় চ্যাটজিপিটি, গুগলের জেমিনাই ও অ্যানথ্রপিকের ক্লড চ্যাটবট।

বাজারের সমীকরণ ও প্রতিযোগিতা

প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করা অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রযুক্তিবিষয়ক লেখকের অভিজ্ঞতায়, চ্যাটজিপিটি ও জেমিনাইয়ের তুলনায় ক্লডে কাজ করার সময় বারবার নির্দেশনা সংশোধনের প্রয়োজন কম হয়। ব্যবহারকারীর চাহিদা বুঝে প্রাসঙ্গিক উত্তর দেওয়া এবং কাজের কোনো অংশ অস্পষ্ট হলে পাল্টা প্রশ্ন করার প্রবণতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ক্লডের কোওয়ার্ক, ডিসপ্যাচ ও আর্টিফ্যাক্টসের সুবিধা দৈনন্দিন কাজের অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলছে। ক্লডের অন্যতম উল্লেখযোগ্য সুবিধা কোওয়ার্ক। এটি ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন সময়সাপেক্ষ ও পুনরাবৃত্তিমূলক কাজ সম্পন্ন করতে পারে। ক্লডের আরেকটি সুবিধা ডিসপ্যাচ। এর মাধ্যমে মুঠোফোন ব্যবহার করেই দূর থেকে কম্পিউটারে বিভিন্ন কাজের নির্দেশনা দেওয়া যায়। ক্লড কোডের মাধ্যমে পুরো কোডবেস বিশ্লেষণ, একাধিক ফাইলে পরিবর্তন, কোড পরীক্ষা ও পরিবর্তিত কোড কমিট করার মতো কাজ করা যায়।

চ্যাটজিপিটি ও জেমিনাই ছবি তৈরি, তথ্য বিশ্লেষণ, লেখালেখি এবং বিভিন্ন কাজ সহজ করার ক্ষেত্রে কার্যকর হলেও কিছু ব্যবহারকারীর অভিজ্ঞতায় নির্দেশনা বোঝার ক্ষেত্রে সীমাবদ্ধতা দেখা যায়। ক্লডের ক্ষেত্রে কাজের কোনো অংশ অস্পষ্ট থাকলে পাল্টা প্রশ্ন করার প্রবণতা ব্যবহারকারীর জন্য সুবিধাজনক।ব্যবহারের সুবিধার পাশাপাশি গ্রাহক ফির (সাবস্ক্রিপশন) বিষয়টিও এআই টুল বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ক্লড প্রোর মাসিক সাবস্ক্রিপশন ফি প্রায় ১৭ ডলার। অন্যদিকে গুগল এআই প্রো ও চ্যাটজিপিটি প্লাসের মাসিক ফি প্রায় ২০ ডলার করে।সূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চ্যাটজিপিটি, জেমিনাই নাকি ক্লড—কোনটি ‘ভালো’

প্রকাশের সময় : ০৫:১৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬