বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের সম্মাননা প্রদান পাংশায় ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার মেসির স্কুলের মার্কশিট ভাইরাল, গণিতে কত পেয়েছিলেন আজকের ই-পেপার (২৬ নভেম্বর) গাজীপুর ও সাভারে ১৭০ কারখানায় উৎপাদন বন্ধ ন্যায়বিচার প্রতিষ্ঠায় জিয়াউল আহসানের বিচারের প্রয়োজন রয়েছে : অ্যাটর্নি জেনারেল পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস: সুমাইয়ার ব্রোঞ্জ জয়ে শুরু বাংলাদেশের পদকযাত্রা

বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের সম্মাননা প্রদান

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 2

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল খামারিদের সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বোচাগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ হাসান। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. রুমানা আকতার রোমি।

এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় খামারি ও আমন্ত্রিত অতিথিরা।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন, খামারিদের উৎসাহিত করা এবং প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তাঁরা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ ও রপ্তানি আয় বৃদ্ধিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে অবদান ও সফলতার স্বীকৃতিস্বরূপ স্থানীয় খামারিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করা, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে খামার পরিচালনায় উদ্বুদ্ধ করা এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ উৎপাদনে সচেতনতা বাড়ানোই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আয়োজনের মূল উদ্দেশ্য।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের সম্মাননা প্রদান

প্রকাশের সময় : ০২:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬