মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

গাড়ির গ্লাসে কালো পেপার লাগানো বন্ধের অনুরোধ ডিএমপির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 214

ঢাকা মহানগরীতে চলাচলকারী যানবাহনের গ্লাসে কালো পেপার লাগানো বন্ধ করা ও উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করতে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি গতকাল বুধবার জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীতে চলাচলকারী কিছু যানবাহনের গ্লাসে কালো পেপার লাগানো থাকে। সড়ক পরিবহন আইন-২০১৮–এর ধারা ৪০–এর বিধান অনুসরণ করে গাড়িতে কালো পেপার লাগানো থেকে বিরত থাকার জন্য এবং কালো পেপার লাগানো থাকলে তা খুলে ফেলার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ঢাকায় চলাচল করা যানবাহনের চালকরা প্রায়ই অযাচিতভাবে/অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার করে উল্লেখ করে গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অনেকেই অননুমোদিত বিভিন্ন ধরনের উচ্চমাত্রার হর্ন ব্যবহার করেন। ফলে পথচারী, যাত্রীসাধারণ, অন্যান্য গাড়ির চালক এবং বিশেষভাবে অসুস্থ জনসাধারণের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হয়। এ সমস্যা রোধকল্পে অপ্রয়োজনীয় ও উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়েছে, অ্যাম্বুলেন্সে রোগী না থাকা সত্ত্বেও এবং জরুরি সেবা প্রতিষ্ঠানের গাড়িগুলো জরুরি কাজ ছাড়া চলাচলের সময় হর্ন বা হুটার ব্যবহার করে। অপ্রয়োজনে ও নিষিদ্ধ এলাকায় হর্ন বা হুটার না বাজাতে তাদের বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এ ছাড়া সড়ক দুর্ঘটনা এড়াতে পথচারীদের পদচারী–সেতু ও জেব্রা ক্রসিং ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

কোনো মোটরযান চালক বা পথচারী উল্লিখিত বিষয়গুলো পালনে ব্যর্থ হলে নিয়মিত অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাড়ির গ্লাসে কালো পেপার লাগানো বন্ধের অনুরোধ ডিএমপির

প্রকাশের সময় : ১২:৩৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫