Dhaka ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন্ত্রী চীনের কাছে হেরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের জ্ঞানভিত্তিক রাজনীতিই জাতির অগ্রগতির চাবিকাঠি : আইনমন্ত্রী টেকসই কর্মসংস্থান ও নিরাপদ কর্মপরিবেশ গঠনে সরকার বদ্ধপরিকর : মাহদী আমিন সকল সম্প্রদায়ের সমস্যা-প্রয়োজনকে বিবেচনায় রেখেই সরকার নীতিমালা প্রণয়ন করছে : অর্থমন্ত্রী পরাজিত শক্তির চক্রান্তে ফাঁদে পা না দিতে বিরোধী দলের প্রতি আহ্বান রিজভীর বিদ্যুৎ বিল নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, পুরনো সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে সিফাত পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষয়ক্ষতি কোটি টাকা কলকাতা ভ্রমণে বাংলাদেশীদের জন্য বিশেষ নির্দেশনা আর্জেন্টিনার জার্সিতে আবারো মাঠে নামবেন মেসি!

‘থানার প্রতিটি অলি গলিতে ওসিদের পদচারণা থাকতে হবে’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 186

যেকোন উদ্ভূত সমস্যা তাৎক্ষণিক মোকাবেলা করার জন্য থানার প্রতিটি অলি গলিতে ওসিদের পদচারণা থাকতে হবে বলে মন্তব্য করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ৫০ থানার ওসিদের সঙ্গে মতবিনিময়কালে তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ভুক্তভোগী বা পুলিশি সেবা প্রত্যাশী সকলের সঙ্গে ভালো আচরণ করতে হবে। থানায় কর্মরত অধীনস্থ সকলকে নিয়ে নিয়মিত ব্রিফিং করতে হবে। মহান আল্লাহ আমাদেরকে মানুষের নিরাপত্তার যে পবিত্র দায়িত্ব দিয়েছেন তা সঠিকভাবে পালন করতে হবে। মানুষ যাতে ন্যয় বিচার পায় এজন্য সঠিক পথে চলতে হবে।

তিনি বলেন, মানুষের সাথে যত বেশি সম্পর্ক তৈরি করবেন তত বেশি তথ্য পাবেন। এজন্য ওসিদেরকে থানার প্রতিটি অলি গলিতে ঘুরতে হবে, মানুষের সাথে মিশতে হবে। তথ্য বেশি পেলে অপরাধ ঘটার পূর্বে ব্যবস্থা নিতে পারবেন। এছাড়া মামলাযোগ্য সকল ঘটনায় যথাসময়ে মামলা নিতে এবং জিডির বিষয়ে যথাযথ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্বল্পতম সময়ে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন তিনি।

থানা এলাকার নিরাপত্তা জোরদার করার বিষয়ে তিনি আরও বলেন, অযথা যে সমস্ত মাইক্রোবাস বা প্রাইভেটকার ঘোরাঘুরি করে সেগুলো তল্লাশি করতে হবে। ছিনতাই প্রতিরোধে বিশেষ করে ভোর বেলায় পুলিশি টহল আরও জোরদার করতে হবে। চাঁদাবাজ যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার ওসিদের কাছ থেকে বর্তমান সময়ে থানায় পুলিশি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় ভাটারা থানার এএসআই মোঃ মেসবাহ উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার। তিনি এএসআই মোঃ মেসবাহ উদ্দিনের সাহসিকতাপূর্ণ কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, গত বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ভাটারা থানার বারিধারা জে-ব্লক এলাকায় ছুরিকাঘাতে আহত হওয়া সত্ত্বেও সাহসিকতা পরিচয় দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চিহ্নিত চাঁদাবাজ ও কুখ্যাত ছিনতাইকারী মোঃ মোবারক হোসেন নাফিজকে (২২) গ্রেফতার করেছিলেন এএসআই মেসবাহ।

এছাড়া চলমান বিশেষ অভিযানে উত্তরা পশ্চিম থানার ওসি ও মোহাম্মদপুর থানার ওসি অধিক সংখ্যক পেশাদার ছিনতাইকারী গ্রেফতার করায় তাদেরকে পুরস্কৃত করা হয়।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস, এন, মোঃ নজরুল ইসলাম, পিপিএম; যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন, যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলামসহ ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘থানার প্রতিটি অলি গলিতে ওসিদের পদচারণা থাকতে হবে’

প্রকাশের সময় : ১০:১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫